রবিবার, ২৮ জুন ২০২৬

সন্দ্বীপে প্রতিষ্ঠার পর সরকারী হসপিটালে প্রথম সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন

সন্দ্বীপ উপজেলা ৫০ শর্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স গাছুয়ায় বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় প্রথম সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে গতকাল।
সন্দ্বীপে সরকারী হসপিটালে স্বাস্থ্য সেবার সুযোগ খুবই অপ্রতুল। বহুতল বিশিষ্ট নান্দনিক ভবন ও কর্তব্যরত ডাক্তার থাকার পরও ইতিহাসে এই প্রথম সিজারিয়ান অপারেশন এই খবর শুনলেই সন্দ্বীপের স্বাস্থ্য সেবা সম্পর্কে আর বলার অপেক্ষা রাখেনা। কল্পনায় ভেবে নেওয়া যায় সব কিছু। তবে এমন শিরোনাম হওয়ার পিছনে সন্দ্বীপের ভৌগলিক সমস্যার পাশাপাশি বিচ্ছিন্ন দ্বীপ হওয়ার কারণে বৈদ্যুতিক ব্যবস্থা না থাকাটাই ছিলো এ দুরবস্থার কারণ।বিভিন্ন সময়ে যন্ত্রপাতির ঘাটতি না থাকলেও যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ ছিলোনা। নতুন যন্ত্রপাতি আসলে প্যাকেট বন্দি হয়ে পড়ে থেকে বিদ্যুৎে এর অভাবে সব প্যাকেটজাত অবস্থায় নষ্ট হয়ে যেতো।
গত কয়েকবছর পূর্বেে সাবমেরিন ক্যাবলে বিদ্যুৎ আসার পর আস্তে আস্তে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানোর চেষ্টা করলেও সেই দিকে পিছিয়ে ছিলো সরকারী হসপিটাল গুলো। বিদ্যুৎ আসার পরে ও আগে জেনারেটর এর মাধ্যমে সন্দ্বীপ জেনারেল হসপিটাল ও স্বর্ন দ্বীপ ফাউন্ডেশন নামে দুটো বেসরকারী প্রতিষ্ঠান সাথে সাথে সিজারিয়ান অপারেশন শুরু করে।
যদিও সেটাতে প্রায় ৩৫/৪০ হাজার খরচ পড়তো। কিন্তু সেবাদানের প্রচেষ্টার ক্ষেত্রে সরকারী প্রতিষ্ঠান সে হিসাবে পিছিয়ে ছিলো ৭/৮ বছর। সময়ের এ ব্যবধান সরকারী প্রতিষ্ঠানের ঢিলে ঢালা কর্মকান্ডের নজির বহন করে নিঃসন্দেহে। এখনো জরুরী কোন এক্সিডেন্ট বা হার্টের রোগীসহ সব রুগীরা সরকারী হসপিটালে প্রাথমিক চিকিৎসা মাত্র দিয়ে থাকে। এরপর সব রেফার করতে হয় চট্টগ্রামে। পথিমধ্যে সাগর পথে রাত বিরাতে ঝুঁকিপুর্ন নৌ-যানে করে উত্তাল সাগর পাড়ি দিয়ে রোগী পরিবহন করতে গিয়ে পথে হাজারো রুগীর মৃত্য এবং অনেক প্রসূতি মা রাস্তা, ঘাটে, এমন কি সাগরে নৌ-যানেও বাচ্চা প্রসব করেছে।
এ-সমস্ত তথ্য শুনলে আধুনিক যুগের মানুষের কাছে মনে হবে সন্দ্বীপ প্রাগৈতিহাসিক যুগে রয়ে গেছে। এতো অব্যবস্থাপনা ও সরকারী প্রতিষ্ঠানের দুরঃবস্থার মধ্যে এই প্রথম সিজারিয়ান অপারেশনে সন্দ্বীপে এটি টক অব দা সন্দ্বীপে পরিণত হয়েছে। যা নিঃসন্দেহে একটি সু-খবর।
৪ এপ্রিল ২০২৩ইং তারিখ রাত- ১২.৫ মিনিটে সফল অপারেশনের মাধ্যমে একটি পুত্র সন্তান জন্মলাভ করেছে। এমন খবরে মানুষের মাঝে একটা স্বস্থির খবরে পরিণত হয়েছে। বর্তমান সরকার তথা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্যে একটা হচ্ছে উপজেলা পর্যায়ে সরকারী হাসপাতাল গুলোতে ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের সম্পূর্ণ বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু করা। সে ব্যবস্থা নিশ্চিত করতে এমপি মাহফুজুর রহমান মিতার প্রচেষ্টাই সৃষ্টি হলো নতুন মাইলফলকের।
সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে প্রথম সিজারিয়ান অপারেশনের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মানস বিশ্বাস, গাইনি কনসালটেন্ট ডাঃ ফারজানা ইয়াছমিন, এনেস্থেসিয়োলজিস্ট ডাঃ মোঃ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আমির খসরু হৃদয় সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। তবে বেসরকারী প্রতিষ্ঠানের দ্বারা প্রভাবিত হয়ে নতুন কোন সমস্যা সামনে এনে তা আবার বন্ধ হয়ে যেতে পারে এমনটা আশংকা করছে সুশীল সমাজের প্রতিনিধিরা।
কোনভাবেই যাতে এই শুরু করা সিজারিয়ান অপারেশন বন্ধ হয়ে না যায় সেটার জন্য উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের সতর্ক দৃষ্টি রাখার প্রয়োজন মনে করছে তারা।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...