রবিবার, ২৮ জুন ২০২৬

রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী হত্যা মামলার প্রধান আসামি এনাম গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

র‌্যাব-৭ রাঙ্গুনিয়ায় এনজিওকর্মী চম্পা চাকমাকে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মো. এনামুল হক এনামকে গ্রেফতার করেছে ।

মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে এই তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম।

গ্রেপ্তার মো.এনামুল হক (২৭), রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম জানান, কিস্তির টাকা নিয়ে বাকবিতণ্ডায় রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে এনজিও কর্মী চম্পা চাকমার শ্বাস নালীতে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি মো. এনামুল হক এনামকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে।

গত ৫ মার্চ রাত সাড়ে ৮টার দিকে অফিসে কাজ শেষে বাসায় যাওয়ার উদ্দেশ্যে সহকর্মী সপ্তর্ষী চাকমাসহ বের হয়েছিলেন ওই এনজিও কর্মী। সেখানে আগে থেকে দাঁড়িয়েছিল ঘাতক এনাম। ঋণের কিস্তি দেওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে এনাম পেছন থেকে চম্পা চাকমার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একইদিন রাতে নিহত চম্পা চাকমার বোন জামাই সোহেল চাকমা বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মো. এনামুল হককে আসামি করা হয়। চম্পা চাকমা রাঙামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শান্তিময় চাকমার মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ লালানগর শাখায় কর্মরত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘাতক এনাম তার বোনের মাধ্যমে এক লাখ টাকা ঋণ নিয়েছিলো। গত ২৮ ফেব্রুয়ারি ওই ঋণের একটি কিস্তি দেওয়ার কথা থাকলেও সে পরিশোধ করতে পারেনি। চম্পা ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য বার বার তাগাদা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এনাম ছুরিকাঘাত করেছিলেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...