রবিবার, ১৪ জুন ২০২৬

রাঙামাটিতে ৭৫১ মেধাবী শিক্ষার্থীর মাঝে পাচউবো’র শিক্ষা বৃত্তি প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটিতে তিন পার্বত্য জেলার ৭৫১ জন শিক্ষার্থীকে দুই কোটি টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।

জানা যায়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার হতদরিদ্র ছাত্র-ছাত্রীরা যাতে তাদের মেধার বিকাশ ঘটিয়ে নিজেদেরকে দেশের জন্য সম্পদে পরিণত করতে পারে সেই লক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শিক্ষা বৃত্তির পাশাপাশি অত্রাঞ্চলের শিক্ষার্থীদের আত্মকর্মসংস্থা সৃষ্টির লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ, আউটসোর্সিংসহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

সোমবার (৩ এপ্রিল) সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনী হল রুমে রাঙামাটি জেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিজেদের অংশীদারিত্ব নিশ্চিত করতে পার্বত্য চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইচ্ছেনুসারে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে তিন পার্বত্য জেলার কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীদের বর্তমানে দুই কোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে ।

উক্ত শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য অধ্যাপক ড. সেলিনা আখতার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. প্রীতি প্রসুন বড়ুয়া, উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য বাস্তবায়ন মোহাম্মদ হারুন উর রশিদ, সদস্য পরিকল্পনা মো. জসিম উদ্দিন, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমাসহ অন্যান্য কর্মকর্তাগণ ও শিক্ষার্থী ও অভিভাককরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...