শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মী গণপিটুনিতে নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির মানিকছড়িতে গণ পিটুনিতে হ্লাচিং মং মারমা উষা (২৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে; যাকে নিজেদের কর্মী দাবি করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ।

মানিকছড়ি থানার ওসি মো. আনচারুল করিম বলেন, রোববার বিকালে উপজেলার কালাপানি স্কুলপাড়া এলাকায় গণপিটুনির ওই ঘটনা ঘটে। পরে আহত যুবককে রাত ১১টার দিকে জেলা সদর হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হ্লাচিং মং মারমা উষা জেলার রামগড় উপজেলার বৈদ্যপাড়া গ্রামের প্রয়াত থৈহ্লাপ্রু মারমার ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, ওই এলাকায় বালুর পয়েন্টে ইউপিডিএফ পরিচয়ে চাঁদাবাজি করতে যায় সশস্ত্র কয়েকজন। এ সময় এলাকার লোকজন তাদের ধাওয়া দেয়। একজন মোটরসাইকেলে ও অন্যরা দৌঁড়ে পালিয়ে গেলেও হ্লাচিংমং মারমা গণপিটুনিতে আহত হয়।

পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক উষাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।

হাসপাতালের চিকিৎসক রাকিব উদ্দিন জানান, সেখানে পৌঁছানোর আগেই যুবকের মৃত্যু হয়। মৃত্যুর কারণ ময়নাতদন্ত শেষে জানা যাবে। এদিকে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ নিহত যুবককে নিজেদের কর্মী দাবি করেছে ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...