শনিবার, ২০ জুন ২০২৬

লামায় অসহায় মায়ের সংবাদ সম্মেলন

সুষ্ঠ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে সন্তানের মুক্তির দাবী

- Advertisement -
Single page 1st Paragraph

সুষ্ঠ তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে সন্তানের মুক্তির দাবীতে বান্দরবান জেলার লামা উপজেলায় সংবাদ সম্মেলন করলেন হতদরিদ্র অসহায় মা ফাতেমা বেগম। রবিবার(২ এপ্রিল) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি পাগলীর আগা গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়।সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে মো. রমজান আলী, সর্দার সোনা মিয়া, আবু সিদ্দিক, কামাল সর্দার, সলিমুল্লাহ, রুবেল সওদাগর, জহুরা খাতুন ও জান্নাতারা বেগম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাঈদ হোসেনের বিধবা মা ফাতেমা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, আমার ছেলে সাঈদ হোসেন ঘটনার ৫-৭ দিন আগে থেকে অসুস্থ স্ত্রীকে নিয়ে চকরিয়ার হাসপাতালে ভর্তি ছিল। ঘটনার দিন আমার ছেলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে প্রসূতি স্ত্রীকে নিয়ে পাগলির আগা হয়ে বাড়িতে যাচ্ছিল। এ সময় সাঈদ হোসেনকে থানায় নিয়ে যায় পুলিশ। এক পর্যায়ে অস্ত্রসহ আটক ব্যক্তিদের সাথে আমার ছেলেকেও ৫৪ ধারায় গ্রেফতার (সাধারণ ডায়েরী নং ৬১২, তারিখ- ১৬/০৩/২৩ইং এবং কুমারী পুলিশ ক্যাম্প সাধারণ ডায়েরী নং ৩১৪, তারিখ- ১৫/০৩/২৩ইং) দেখিয়ে কোর্টে চালান দেয়া হয়। আমার ছেলে কোন দিন কোন অপরাধের সাথে জড়িত ছিল না। আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। একটি কুচক্রী মহল প্রতিহিংসা মূলক পুলিশকে প্ররোচিত করে আমার ছেলেকে মিথ্যা মামলায় জড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও ভিত্তিহীনভাবে গ্রেফতার দেখানো হয়েছে। একমাত্র ছেলে ছাড়া আমার আর কেউ নেই। সেই একমাত্র পরিবারের উপার্জনক্ষম। তাই সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমার ছেলে সাঈদ হোসেনের মুক্তি চাই।
এ বিষয়ে ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ সদস্য কুতুব উদ্দিন মিয়া বলেন, সাঈদ হোসেন দীর্ঘ ৪-৫ বছর যাবত আমার অফিসে গ্রাম্য শালিসীর বৈঠকের আয়োজনের কাজে নিয়োজিত ছিল। তার ব্যাকগ্রাউন্ড ভালো বিধায় তাকে আমার সাথে রেখেছি। ঘটনার সময় আমি বান্দরবান সদরে ছিলাম। পরে মোবাইল ফোনে অস্ত্র সহ দুই ব্যক্তি আটকের ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষনিক লামা থানা পুলিশকে জানাই। আরও জানতে পারি যে, ঘটনার অনেক্ষণ পর সাঈদ হোসেন প্রসূতি স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ীতে ফেরার সময় কিছু জিঙ্গাসাবাদ করার নাম করে গাড়িতে তুলে নেয় পুলিশ।
এদিকে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ৫৪ ধারার মামলার তদন্তকারী কর্মকর্তা সাসফেক্ট এর ভিত্তিতে আটক সাঈদ হোসেন সহ অপর দুই জনকে অস্ত্র আইনের মামলায় আসামী করা হয়েছে।

 

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...