শনিবার, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে বান্দরবানে কলাগাছ থেকে তৈরি শাড়ি

- Advertisement -
Single page 1st Paragraph

কলাগাছের তন্তু (বাকল) থেকে প্রথম তৈরিকৃত কলাবতী শাড়ি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

রোববার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলাগাছের তন্তুজাত সুতা হতে উৎপন্ন কলাবতী শাড়ি সম্পর্কে সংবাদ সম্মেলনে ইয়াছমিন পারভীন এ কথা বলেন।

তিনি বলেন, ’পাহাড়ি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে অগ্রণী ভূমিকা রাখবে এই কলাগাছের সুতা দিয়ে তৈরি শাড়ি এবং বিভিন্ন হস্তশিল্প। এটা সম্পূর্ণ পরিবেশবান্ধব। কলাবতী শাড়ি বান্দরবানের ব্র্যান্ডিং হবে। শুধু শাড়ি নয়, কলাগাছের সুতা থেকে পর্দা, ব্যাগ, পাপোশ, জুতা, কলমদানি তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে পাঞ্জাবি, ফতুয়াসহ আরও আকর্ষণীয় ও উন্নতমানের কারুশিল্প তৈরি করার পরিকল্পনা রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, ’তিনি বান্দরবান থেকে চলে গেলেও এই কার্যক্রম চলমান থাকবে। এজন্য এখানে মহিলাবিষয়ক অধিদপ্তরের বিভিন্ন মহিলা গ্রুপ জড়িত আছে। গ্রাউস, ওয়ার্ল্ড ভিশনসহ বিভিন্ন এনজিওকে জড়িত করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে বান্দরবানের স্থানীয় সরকারের উপপরিচালক লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, এনডিসি শেখ আব্দুল্লাহ আল মামুন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার বিশ্বাস, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, তাঁতশিল্পী রাঁধাবতী দেবী, সাইং সাইং উ নিনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...