বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রামগড়ে বালিকা বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সংবাদ সম্মেলন

- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইজ বুক) ভুয়া আইডি খুলে বিদ্যালয়ের বিরুদ্ধে অপপ্রচারের পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ । সংবাদ সম্মেলনে শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন।

শনিবার বেলা বারোটায় বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা জানান,সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রামগড়ের স্থানীয় কিছু গ্রুপে ছদ্মনাম ব্যবহার করে বিদ্যালয়ের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দিয়ে যাচ্ছে একটি চক্র।কোচিং বাণিজ্য,অতিরিক্ত পরীক্ষার ফি আদায় এবং মেয়েদের পর্দা করার বিষয়ে ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে। বিদ্যালয়ের সুনাম প্রশ্নবিদ্ধ করতে এবং সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এসমস্ত গুজব ছড়াচ্ছে বলে তিনি বলেন।তিনি আরো জানান, এই চক্রের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা বলেন, রুমানা ইসলাম নিজেকে নবম শ্রেণীর ছাত্রী দাবি করে বিদ্যালয়ের বিরুদ্ধ প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে একটি আইডি থেকে।কিন্তু এই নামে নবম শ্রেণীতে কোন শিক্ষার্থী নেই।তিনি আরো জানান, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা ও অভিভাবকদের সম্মতি ক্রমে কোচিং করানো হয়।এবং তা খুব সীমিত ফি নিয়ে। এখানে কোন শিক্ষার্থীকে কোচিং করতে বাধ্য করা হয়না। তিনি সংবাদ সম্মেলনে দাবী করেন,শতভাগ ধর্মীয় নীতিমালা মেনে সব ধর্মের এবং জাতির শিক্ষার্থী নিয়মিত ক্লাস করেন। এসময় সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের সকল শিক্ষক- কর্মচারী উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিকদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিলবোর্ড, ব্যানার ও পোস্টার অপসারণ...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) বিজন কান্তি সরকার। বুধবার বেলা...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর ও ডিসেম্বরে স্পেন, পর্তুগাল ও মরক্কোর সম্ভাব্য আয়োজক শহরগুলো পরিদর্শন করবে ফিফা। মঙ্গলবার বিশ্ব ফুটবলের...

সর্বশেষ

নগরের সৌন্দর্য বিনষ্টকারী স্থাপনা অপসারণ করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

চট্টগ্রাম নগরের সৌন্দর্য রক্ষা, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং...

চট্টগ্রামের আনোয়ারায় ২টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

জেলার আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) ও চায়না...

২০৩০ বিশ্বকাপের ভেন্যু পরিদর্শনে ফিফার প্রতিনিধি দল

২০৩০ ফুটবল বিশ্বকাপের ভেন্যু নির্বাচনের অংশ হিসেবে আগামী নভেম্বর...

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...