রবিবার, ২৮ জুন ২০২৬

হাটহাজারীতে নিখোঁজের ৫ দিন পর খালে লাশ মিলল প্রবাসীর

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে বাজার করতে গিয়ে নিখোঁজ হওয়ার ৫ দিন পর ষাটোর্ধ এক মধ্যপ্রাচ্য প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত প্রবাসীর নাম নুর মোহাম্মদ।

আজ শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের জেলেপাড়াস্থ ওয়াপদা কলোনির মসজিদের দক্ষিণ পাশে হালদা নদীর সংযোগ খাল কাটাখালী খালে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ। ওই সময় মরদেহটি মাথা এবং পায়ের হাঁটুর সাথে গামছা দিয়ে বাঁধা ছিল।

নুর মোহাম্মদ রাউজান পৌরসভার ১নং ওয়ার্ড এলাকার সিকদার বাড়ির মৃত সুবেদার আব্দুর রশিদের পুত্র।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পুত্র ইসমাম নূর তার পিতার মরদেহটি শনাক্ত করে।

এ সময় অশ্রুসিক্ত কন্ঠে নিহতের পুত্র ইসমাম নূর গণমাধ্যমকর্মীদের জানান, গত ২৬ মার্চ বিকেলে হাটহাজারী উপজেলার ইছাপুর ফয়জিয়া বাজারে বাজার করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন তার বাবা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাটাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ জানান, নিখোঁজ প্রবাসীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন পাওয়া সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...