রবিবার, ২৮ জুন ২০২৬

বোয়ালখালীতে হাজি জানে আলম পক্ষে ৫ হাজার পরিবারকে ইফতার সামগ্রী প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বোয়ালখালীতে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজি জানে আলম পক্ষ থেকে ৫ হাজার অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৩০ মার্চ) সকালে হাজি মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয় মাঠে পীরে কামেল হযরত আলহাজ্ব নুর মোহাম্মদ (মাঃ জিঃ) মোনাজাত পরিচালনার পর ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব রেজাউল করিম বাবুল। প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রেজাউল করিম রাজা। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম। চরখিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবু নঈম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্যদেন বোয়ালখালী পৌরসভার মেয়র মোঃ জহুরুল ইসলাম জহুর। বিশিষ্ট দানবীর বোয়ালখালী আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ জানে আলম। হাজি মাহাবুব আলম, হাজি মোঃ তৈয়ব, হাজি শাহাজাহান। উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অনুপ দাশ, মোঃ ইব্রাহীম চৌধুরী, চরকিজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোঃ সেলিম, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, শাকপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগন্নাথ চৌধুরী লুগু, শ্রমিকলীগের সভাপতি হাজি মোঃ মোজাহের আলম, আবুল হাসেম, জাহিদুল ইসলাম জয়, মনসুর আলম বাবলা, আতিক উর রহমান, নুরুল কবির, মৌলানা আবদুল মাবদু, মেম্বার মোজাম্মেল হক মানিক, মেম্বার সাদেক হোসেন, উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, আলতাফ, খোরশেদ আলম মুন্সী প্রমুখ।

বিশিষ্ট দানবীর হাজী মোহাম্মদ জানে আলম ও অতিথিগণ হতদরিদ্র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন। তিনি আর বলেন অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। তারই অংশ হিসেবে আজ নিজ এলাকার অসহায় দুস্থ ও গরীব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...