বুধবার, ৮ জুলাই ২০২৬

জন্ম নিবন্ধন জালিয়াতি চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে জন্ম নিবন্ধন জালিয়াতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত মঙ্গলবার রাতে ঢাকার আগারগাঁও এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিন আসামি হলেন- মো. রাজু শেখ (৩২), মো. মাহমুদুল রিয়াদ (২৪) ও নয়ন শেখ (২১)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার নিহাদ আদনান তাইয়ান জানান, গ্রেপ্তার আসামিরা বছর খানেক ধরে টাকার বিনিময়ে এনআইডি ও জন্মনিবন্ধন সার্টিফিকেট জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত করে আসছিল।
তিনি বলেন, অভিযানকালে তাদের কাছ থেকে জালিয়াতির মাধ্যমে তৈরি করা রোহিঙ্গাদের জন্য তিনটি এনআইডি ও পাঁচটি জন্মনিবন্ধন সনদ জব্দ করা হয়েছে। এছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।
প্রসঙ্গত, গত ৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জন্ম নিবন্ধন সার্ভারে অনুপ্রবেশ করে চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলী, পাহাড়তলী, উত্তর পতেঙ্গা, দক্ষিণ ও মধ্যম হালিশহর, আন্দরকিল্লাহ ও লালখানবাজার ওয়ার্ডে ৭৯৬টি জন্ম সনদ ইস্যু করা হয়। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...