রবিবার, ২৮ জুন ২০২৬

চট্টগ্রাম-৮ আসনে উপ নির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২৯ মার্চ) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান তিনজনের প্রার্থীতা বাতিল করেন।

তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ রমজান আলী ও ন্যাশনাল পিপলস পার্টির (ন্যাপ) কামাল পাশা।

আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, নিয়ম অনুযায়ী নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের স্বাক্ষর সম্বলিত তালিকা মনোনয়ন পত্রের সঙ্গে জমা দিতে হবে। এক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী খাদেমুল ইসলাম চৌধুরী ও মীর মোহাম্মদ রমজান আলী তা জমা দেননি। অন্যদিকে ঋণখেলাপি হওয়ায় ন্যাশনাল পিপলস পার্টির কামাল পাশার মনোনয়নপত্র বাতিল করা হয়।

চট্টগ্রাম জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ৬ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর ১ শতাংশ সমর্থকের স্বাক্ষর না থাকায় এবং ঋণখেলাপি হওয়ায় আরেকজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

মনোনয়ন পত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— আওয়ামী লীগের নোমান আল মাহমুদ, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...