রবিবার, ২৮ জুন ২০২৬

সাগরে উল্টে যাওয়া স্পিডবোট থেকে উদ্ধার ১২ চীনা নাবিক

- Advertisement -
Single page 1st Paragraph

বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলে স্পিডবোট নিয়ে সাগরে নামার সময় লিফটের তার ছিঁড়ে পড়ে যান ১২ জন চীনা নাবিক। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাদের উদ্ধার করে বাংলাদেশ কোস্টগার্ড।

বুধাবার (২৯ মার্চ) দুপুরে ৯৯৯-এর পরিদর্শক (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স অফিসার) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

আনোয়ার সাত্তার বলেন, মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে বঙ্গোপসাগরে চট্টগ্রামের ভাটিয়ারী উপকূলের নিকটবর্তী অবস্থানে থাকা ‘এনডিই-১৪’ লাইটার জাহাজের নাবিক আলি আজগর ৯৯৯-এ ফোন করেন। ওই সময় তিনি জানান, তারা চীনা পতাকাবাহী মাদার ভেসেল ‘ক্যাং হুয়ান-১’ থেকে মালামাল লোড করার জন্য সেখানে অবস্থান করছিলেন। মাদার ভেসেল থেকে ১২ জন চীনা নাবিক একটি স্পিডবোট নিয়ে সাগরে নামছিলেন। এ সময় লিফটের তার ছিঁড়ে সাগরে পড়ে স্পিডবোটটি উল্টে যায়। সেসময় মধ্যে দুই থেকে একজন নাবিক বের হয়ে আসতে সক্ষম হলেও বাকি সবাই উল্টানো বোটের ভেতর আটকে ছিলেন। আশপাশের কিছু বোট এগিয়ে এলেও উল্টানো স্পিডবোটের ভেতর থেকে নাবিকদের উদ্ধার করতে সক্ষম হননি। এ অবস্থায় দ্রুত উদ্ধার সহায়তার অনুরোধ জানিয়ে ৯৯৯-এ একজন কলার ফোন করেন।

তিনি আরও বলেন, ৯৯৯-এর কলটেকার কনস্টেবল আকাশ চন্দ্র নাথ কলটি রিসিভ করেন। তিনি তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোন নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য জানান। পরে ৯৯৯-এর ডিসপ্যাচার এসআই এস আই জয়ন্ত চৌধুরী কোস্ট গার্ড এবং কলারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন। সংবাদ পেয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের একটি উদ্ধারকারী দল দ্রুত উদ্ধারকারী নৌযানসহ ঘটনাস্থলে গিয়ে ওই চীনা নাবিকদের জীবিত উদ্ধার করেন। পরে প্রাথমিক সেবা শেষে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়। পরে উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার রাসেল মিয়া ৯৯৯-কে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...