রবিবার, ২৮ জুন ২০২৬

সাতকানিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেবের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানি মামলার আবেদন করা হয়েছে চট্টগ্রামের একটি আদালতে।
সোমবার চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমির আদালতে মামলার আবেদন করেন মো. কামাল উদ্দিন নামে এক আইনজীবী।

আদালত মামলার অভিযোগ শুনে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়- এম এ মোতালেব গত ৭ মার্চ সকাল ৯টায় সাতকানিয়া উপজেলা কার্যালয়ে স্থাপিত অস্থায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জুতা পায়ে ফুল দিয়েছেন। ইচ্ছাকৃতভাবে তিনি এ অপরাধ করেছেন।

মামলার বাদী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন বলেন, জুতা পায়ে ফুল দিয়ে এম এ মোতালেব বঙ্গবন্ধুকে অশ্রদ্ধা, অসম্মান ও অমর্যাদা করেছেন। তার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আদালত এটি আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল গফুর বলেন, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত আইনজীবী মো. কামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি রাষ্ট্রদ্রোহ মামলার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছেন। আবেদনের কপি মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...