শুক্রবার, ১০ জুলাই ২০২৬

সাবেক স্ত্রীর গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া যুবক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক স্ত্রীর গোপন ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে নগরীর লালখান বাজার এলাকা থেকে হোসাইন রাউফি (২৩) নামে এক সাইবার প্রতারকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৭। গতকাল বুধবার সকালে তাকে খুলশী থানার লালখান বাজার থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, নিজের প্রাক্তন স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের স্পর্শকাতর ছবি এবং ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে ব্ল্যাকমেইল করার অপরাধে সাইবার অপরাধী স্বামীকে আটক করা হয়েছে।

র‌্যাব-৭ সূত্রে জানা গেছে, ভিকটিমের সঙ্গে আটক হোসাইন রাউফির প্রেমের সম্পর্ক ছিল। এ সূত্র ধরে তারা পরিবারকে না জানিয়ে ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর বিয়ে করেন। বিয়ের পর ভিকটিম জানতে পারেন, রাউফি মাদকাসক্ত ও বেকার। এছাড়া তাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও নির্যাতন করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে ভিকটিম তার মায়ের অসুস্থতার কথা বলে বাবার বাড়ি চলে যান এবং স্বামীকে ডিভোর্স দেন।

এরপর রাউফি ভিকটিমের ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন। সেই আইডি থেকে ভিকটিমের বিভিন্ন ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেন যা ভাইরাল হয়ে যায়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...