শনিবার, ২০ জুন ২০২৬

সন্দ্বীপে মাষ্টার এ,ওয়াই,এম ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে অসহায়, গরীব,দুঃস্থ ও মধ্যবিত্ত পরিবারের মাঝে আলহাজ্ব মাষ্টার এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশন কর্তৃক মাহে রমজান উপলক্ষে ১৬০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। ইউএসএ প্রবাসী ও আব্দুল্যা তৈয়বুন দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ বখতিয়ার উদ্দিন রানার পৃষ্ঠপোষকতায় ও মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ রেজাউল করিম এর তত্বাবধানে এ ইফতার সামগ্রী বিতরন করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক বিশিষ্ট কবি ও গীতিকার শামসুল আহসান খোকন এর উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি পুর্ব সন্দ্বীপ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোঃ নিজাম উদ্দিন, ফাউন্ডেশনের সমাজ কল্যান সম্পাদক ও মালেক মুন্সী বাজার কমিটির সভাপতি ডাঃ মোঃ জামসেদ উদ্দিন, ফাউন্ডেশনের অর্থ সম্পাদক আব্দুর রহিম সওদাগর, সহ-অর্থ সম্পাদক সাজিদুল করিম তুহিন,নির্বাহী সদস্য আব্দুল্যা তৈয়বুন দারুস সালাম ক্যাডেট মাদ্রাসার সুপার মাওলানা মোঃ জহিরুল ইসলাম প্রমুখ। ইফতার সামগ্রী বিতরনের পুর্বে মাষ্টার ছায়েদুল হক সহ ফাউন্ডেশনের সাথে জড়িতদের জন্য দোয়া ও মিলাদ পরিচালনা করা হয়।

সভায় প্রধান অতিথি সহ অন্যান্য বক্তারা বলেন মাষ্টার ছায়েদুল হক ছিলেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, তিনি এলাকায় রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করে সুন্দর সমাজ বিনির্মান ও শিক্ষার আলোকবর্তিকা জ্বালিয়েছেন। ওনার নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশন অনেক বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য,বনায়ন,ক্রীড়া চর্চা ও সাহিত্য সংস্কৃতিতে বিকাশে অবদান রেখে যাচ্ছে।আমরা ওনার মতো গুণী জনের আত্মার মাগফেরাত কামনা সহ ওনার পরিবারের সবার জন্য আল্লাহর দরবারে দোয়া কামনা করছি।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই সন্তানের নামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় আলোচনার জন্ম দেওয়া বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল এবং হালকা অলিভ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাক বহাল করা হয়েছে। এছাড়া সবার প্যান্টের রং...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ। একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...

জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ...

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার হাজি, ৫৪ জনের মৃত্যু

পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার পর্যন্ত সৌদি আরব থেকে...

সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত : চাপের মুখে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে সদ্য স্বাক্ষরিত ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ইতোমধ্যেই চাপের...

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ জিতল...