শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে রামগড় ইউএনওর প্রেস ব্রিফিং

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না:ইউএনও মমতা আফরিন

- Advertisement -
Single page 1st Paragraph

ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের চতুর্থ পর্যায়ে ১ম ধাপ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে খাগড়াছড়ির রামগড় উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মমতা আফরিন।

সোমবার (২০ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, খাগড়াছড়ির রামগড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ১ম ধাপে আরো ১৩৩ পরিবারের মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। যা আগামী ২২ মার্চ সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্সুয়ালী উদ্বোধন শেষে রামগড়ে নির্মিত এসব ঘরের চাবী ও দলীল উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হবে।

প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘বাংলাদেশে একজনও গৃহহীন থাকবে না’। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আলোকে সারাদেশে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে ইতোমধ্যে রামগড় উপজেলাতেও ৩৪৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে। ইউএনও আরো জানান, এই পর্যায়ে রামগড় উপজেলার ১৩৩টি ঘরের মধ্যে রামগড় পৌরসভায় ২৩টি, ১নম্বর রামগড় ইউনিয়নে ৩৭টি ও ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে ৭৩টি নির্মিত ঘরের চাবী ও দলিল হস্তান্তর করা হবে। এনিয়ে উপজেলায় মোট ৪৭৬টি পরিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারের এই সুফল ভোগ করবেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রকল্প সচিব মো. নজরুল ইসলাম জানান, এসকল সুবিধাভোগীদের জন্য রয়েছে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ সহ নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, লে-আউটের মাধ্যমে অভ্যন্তরীন রাস্তা, কমিউনিটি সেন্টার, পুকুর, খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা।

এই বিভাগের সব খবর

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে পানি নেমে যাওয়ায় সেখানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার সকাল থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার...

সর্বশেষ

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান...

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

বৈষম্যমুক্ত বাংলাদেশে সবার সমঅধিকার নিশ্চিত করার পাশাপাশি সৌহার্দ্য ও...

রাঙ্গামাটির ঝুলন্ত সেতুতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার

রাঙ্গামাটি জেলায় পর্যটন হলিডে কমপ্লেক্সের ঝুলন্ত সেতুর উপর থেকে...

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ

ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬ পাসের সুপারিশ করেছে ত্রয়োদশ...

আন্তর্জাতিক চাপ না হলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বছরের পর বছর ধরে চলা রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত...

ইসরাইলি প্রস্তাবের বিরোধিতা করতে আরব ও মুসলিম দেশগুলোর প্রতি হামাসের আহ্বান

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে বিদেশে পাঠানোর প্রস্তাবের বিরোধিতা...