শুক্রবার, ১০ জুলাই ২০২৬

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলকে কলকাতা প্রেস ক্লাবের সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিনিধি দলকে সংবর্ধনা জানিয়েছে প্রেস ক্লাব কলকাতা। ১৬ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেস ক্লাব কলকাতার সবুজ প্রাঙ্গণে বর্ণাঢ্য এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। প্রতিনিধি দলের সদস্যদের ফুল, ক্রেস্ট, উত্তরীয়, বইসহ বিভিন্ন উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকেও প্রেস ক্লাব কলকাতাকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ উপ হাইকমিশন কলকাতার প্রথম সচিব রঞ্জন সেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকসহ কলকাতা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।

প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিষ সূরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কিংশুক প্রামানিকের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা বলেন, চট্টগ্রামের সাংবাদিকদের সম্মানে এ আয়োজনের মাধ্যমে কলকাতা এবং চট্টগ্রামের সাংবাদিকদের মধ্যে নতুন সম্পর্কে তৈরি হল। আগামীতে এ সম্পর্ক আরও গভীর বন্ধুত্বে রূপান্তরিত হবে। যা দুই দেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে।

প্রতিনিধি দলে ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ এবং মঞ্জুরুল আলম মঞ্জু।

এর আগে চট্টগ্রামের সাংবাদিকরা প্রেস ক্লাব কলকাতায় পৌঁছালে উষ্ণ অভ্যার্থনা জানান প্রেস ক্লাব কলকাতার নেতৃবৃন্দ। এরপর কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাইকমিশনার আন্দালিব ইলিয়াছ ও চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দ কলকাতা প্রেস ক্লাবে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...