রবিবার, ২৮ জুন ২০২৬

সাতকানিয়ায় প্রসূতির একসঙ্গে তিন সন্তান প্রসব

- Advertisement -
Single page 1st Paragraph

সাতকানিয়ায় একসঙ্গে তিন সন্তান প্রসব করেছে এক নারী। ওই নারীর নাম তছলিমা আকতার। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতলে নরমাল ডেলিভারিতে এক সঙ্গে তিন সন্তান প্রসব করেন। প্রসূতি ও তিন নবজাতক সুস্থ রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। একসঙ্গে তিন সন্তান পেয়ে মহাখুশি প্রসূতির সকল আত্মীয়-স্বজন।

প্রসূতি তসলিমা আকতার উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেমুহনী নয়া বাড়ী এলাকার কৃষক মাহাবুবুল করিমের স্ত্রী।

কেরানীহাট মা শিশু জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (গাইনি) ডাঃ বেনজীর সুলতানা সুমি জানান, প্রসব ব্যাথা নিয়ে রাত দুই টার দিকে হাসপাতালে আসে প্রসূতি তছলিমা। আমরা তার সবকিছু চেকআপ করে ভর্তি দিই। তাকে ভর্তি দেয়ার দুই ঘন্টার পর এক সঙ্গে তিন সন্তান প্রসব করে। নবজাতকদের মধ্যে ১টি ছেলে ২টি মেয়ে। নবজাতক গুলো ৩৬ সপ্তাহ পূরন হয়েছে। মূলত তিন সন্তান একসঙ্গে হওয়ায় কিছুদিন আগে প্রসব হয়েছে। তবে মা ও নবজাতকরা সুস্থ রয়েছে। নবজাতকগুলোর মধ্যে একজনের ওজন ২.৫ কেজি, একজনের ২ কেজি ও অপর একজনের ওজন ১.৯ কেজি। তাদেরকে হাসপাতালে পর্যবেক্ষনে রাখা হয়েছে।

একসঙ্গে তিন সন্তান প্রসবের বিষয়ে ডা. বেনজীর সুলতানা সুমি জানান, অনেকে সন্তান নেয়ার জন্য ওষুধ সেবন করে। ওই ওষুধের প্রভাবেও একসঙ্গে একাধিক সন্তান প্রসব হয়ে থাকে। যমজ সন্তান প্রসবের পারিবারিক ইতিহাস থাকলেও হতে পারে। তবে কোন কারন ছাড়াও একসঙ্গে একাধিক সন্তান প্রসব হতে পারে।

কেরানীহাট মা শিশু জেনারেল হাসপাতালের ম্যানেজার মোঃ জমির উদ্দিন জানান, একসঙ্গে তিন সন্তান প্রসব হওয়ায় আমাদেরও ভালো লাগছে। আগেও আমাদের হাসপাতালে একসঙ্গে তিন সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। একসঙ্গে তিন সন্তান প্রসবের খবর পেয়ে উৎসকু আত্মীয়-স্বজনরা নবজাতকদের দেখার জন্য হাসপাতালে ভিড় করেছে। এখন মা ও নবজাতকরা সুস্থ রয়েছে।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...