রবিবার, ২৮ জুন ২০২৬

স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলুন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। তিনি আজকের দিনে জন্মেছেন বলেই বাঙালি জাতি পেয়েছে স্বাধীন ভূখণ্ড, পতাকা, মানচিত্র ও জাতীয় সংগীত। বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এদেশের মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেন। বাঙালির মর্যাদা আজ বিশ্বময়। তিনি ছিলেন শিশুদরদী। শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। আজকের শিশুদের কাছে বঙ্গবন্ধু ও দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থী তথা নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর আদর্শ, জীবনকর্ম ও নীতিনৈতিকতা তুলে ধরার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হওয়া বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নীত করতে বর্তমান সরকার যে সব কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি শিক্ষক-অভিভাবকদের আহবান জানিয়ে বলেন, আজকের শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলুন। এরাই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। এরা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্ব দরবারে গৌরবময় ভূমিকা রাখতে পারবে।

সাতকানিয়া উপজেলার ঐতিহ্যবাহী ঢেমশা উচ্চবিদ্যালয়ের আয়োজনে আজ ১৭ মার্চ শুক্রবার সকালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বোধি রতন বড়ুয়া। সহকারী শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢেমশা উচ্চ বিদ্যালয়ের রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, ইউপি সদস্য রমজান আলী, বিশিষ্ট ব্যাংকার-সাবেক ছাত্রনেতা হারুনুর রশীদ, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মিন্টু সেন, সদস্য রাজীব পালিত, সদস্য কাজল মজুমদার, প্রাক্তন ছাত্র পরেশ বড়ুয়া, প্রাক্তন ছাত্র মিহির কর, শিক্ষার্থী মিশকাতুল ইসলাম মুমু।

অনুষ্ঠানে অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি আবু সুফিয়ান।

অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক অঞ্জু শ্রী হোড়, সুকান্ত বিকাশ ধর, অঞ্জু রাণী নন্দী, রনজিত কুমার বড়–য়া, নিপু রাণী দাশ, মো. জসীম উদ্দীন, সামীমা আক্তার, সুমন রায়, মুহাম্মদ মুহিউদ্দীন, জাসেদুল আলম প্রমুখ।

শুরুতেই পবিত্র গ্রন্থ থেকে পাঠ করেন শিক্ষার্থী মুহাম্মদ সাদমান, তিথি চক্রবর্ত্তী ও অর্ণব বড়ুয়া।
সবশেষে সঙ্গীত পরিবেশন করে বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...