বুধবার, ৮ জুলাই ২০২৬

অর্ধশতাধিক নারীকে ব্ল্যাকমেইল, ২ প্রতারক গ্রেফতার

- Advertisement -
Single page 1st Paragraph

এনজিও কর্মীর সঙ্গে ব্ল্যাকমেইলিং করে ব্যক্তিগত বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার দু’জন একইভাবে অর্ধশতাধিক নারীর সঙ্গে ব্ল্যাকমেইলিং করে টাকা হাতিয়ে নিয়েছে বলে র‌্যাব জানিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার চৌমুহনী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতার জহির উদ্দিন (৩২) এবং মো. সরোয়ারের (২৪) বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।
র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ অধিনায়ক মেজর মো. রেজোয়ানুর রহমান জানান, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসারের মিথ্যা পরিচয়ে জহির পেকুয়ার এক এনজিও কর্মী তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়।

বিভিন্নসময়ে তরুণীর ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি ও ভিডিও সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলিং শুরু করে। তাকে নগ্ন ছবি ও ভিডিও পাঠানো এবং শারীরিক সম্পর্ক করার জন্য চাপ দেয়। তরুণী রাজি না হওয়ায় তাকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য চাপ দেয়, না হলে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
‘তরুণী টাকা দিতে রাজি হন। কিন্তু দিতে দেরি হওয়ায় ছবি ও ভিডিও জহির তার ঘনিষ্ঠ সরোয়ারের হোয়াটস অ্যাপ নম্বরে পাঠিয়ে দেয়। সরোয়ার আবার তরুণীকে ফোন করে চাপ দেয়। এরপর ছবি ও ভিডিও তরুণীর চাচাতো ভাইয়ের কাছে পাঠায়। তখন চাচাতো ভাইকে তরুণী ঘটনা খুলে বলার পর তারা র‌্যাবের শরণাপন্ন হন।’

মেজর রেজোয়ান আরও জানান, গ্রেফতার জহির প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, এনজিও কর্মী তরুণীর এক সহকর্মী নারীর সঙ্গেও সে একইভাবে প্রতারণা করে ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। একইভাবে প্রায় অর্ধশতাধিক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের কথা স্বীকার করেছে।

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...