রাউজানকে ভূমিহীন ও গৃহহীন মুক্তনউপজেলা হিসেবে ঘোষণা করা হবে। আগামী ২২ মার্চ ( বুধবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ক’ তালিকাভূক্ত অনুযায়ী রাউজানকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করবেন। ১৬ মার্চ (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুস সামাদ সিকদার।
এই সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকৌশলী আবুল কালাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহেদুল আলম, সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এস.এম ইউসুফ উদ্দিন, নাজিম উদ্দীন মিয়াজি, এ.এম মামুনুর রশিদ, এম. দিদারুল আলম, রবিউল হোসেন রবি, মোজাফফর হোসাইন সিকদার, আনিসুর রহমান ও রায়হান ইসলাম।

