শুক্রবার, ১০ জুলাই ২০২৬

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করবে চসিক : মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে কাজ করবে চসিক। তিনি এ সময় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।
আজ বৃহস্পতিবার আন্দরকিল্লাস্থ কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে আয়োজিত যৌথসভায় মেয়র বলেন, কেবল আইন বা শাস্তির মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সম্ভব নয়। এজন্য ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব সরকারি-বেসরকারি সেবা সংস্থার সহযোগিতা প্রয়োজন। রোজার মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ রোজাদাররা যাতে কষ্ট না পান সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, ‘কেউ সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করলে সরকারের যেকোন পদক্ষেপে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বোচ্চ সহায়তা প্রদান করবে। ভেজাল খাবার, পানীয় ও সিন্ডিকেটের বিরুদ্ধে রোজা উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।’
সভায় কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রতিষ্ঠান এবং বাজারের প্রতিনিধিরা তাদের বিভিন্ন অভিযোগ, আপত্তি ও পরামর্শ তুলে ধরেন।
জবাবে মেয়র বলেন, রোজার মাসে কেবল দ্রব্যমূল্য বৃদ্ধি নয়, যানজট নিয়ন্ত্রণ নিয়েও ভাবতে হবে। আমি অনেকগুলো ফুটপাত ও সড়ক উদ্ধার করেছি। রোজার মাসে এ জায়গাগুলোতে আবারো হকাররা দোকান স্থাপন করে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কোন আন্দোলন বা অভিযোগ শোনা হবে না।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান রাজস্ব কর্মকর্তা এবং বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির সদস্য সচিব মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ কমিটির সভাপতি কাউন্সিলর মোহাম্মদ আবদুল মান্নান, হাজী নুরুল হক, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, পুলিশের এডিসি খালেদ হোসেন, বিএসটিআই উপ-পরিচালক মো. মাজহারুল হক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক নাসরিন আক্তার, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপনসহ নগরীর বিভিন্ন মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদক, ক্যাব প্রতিনিধিগণ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...