বুধবার, ৮ জুলাই ২০২৬

স্বামী কারাগারে : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

স্বামী কারাগারে থাকার সুযোগে গৃহবধূকে জিম্মি করে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার রাতে ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. জসিম (৪২)। তিনি কর্ণফুলী উপজেলার জুলদা গ্রামের মো. সেলিমের ছেলে।

র‌্যাব-৭ –এর মুখপাত্র মো. নুরুল আবছার বলেন, অভিযানে জসিমের মোবাইল ডিভাইসে ভুক্তভোগী নারীর ব্যক্তিগত মুহূর্তের সাতটি ছবি পাওয়া গেছে। এসব ছবি ছড়ানোর ভয় দেখিয়ে ওই নারীকে তিনি একাধিকবার ধর্ষণ করেছেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

র‌্যাব কর্মকর্তা নুরুল আবছার বলেন, ‘ভুক্তভোগী নারী পতেঙ্গায় তাঁর স্বামীর সঙ্গে থাকতেন। গত বছর একটি মামলায় তাঁর স্বামী জেলে যান। স্বামী কারাগারে থাকাকালে জসিম ওই নারীর সঙ্গে মোবাইল ফোনে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে জসিম তাঁকে প্রেমের প্রস্তাব দেন। তাতে সাড়া না দেওয়ায় ভুক্তভোগী ওই নারীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন।’

র‌্যাবের এ কর্মকর্তা আরও বলেন, ‘পরে ৭ মার্চ স্বামী কারাগার থেকে মুক্ত হওয়ার পর তাঁকে বিষয়টি খুলে বলেন ভুক্তভোগী ওই নারী। এ ঘটনায় পর র‌্যাবের কাছে অভিযোগ জানান ভুক্তভোগীর স্বামী। পরে বিষয়টি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে নজরদারির একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করে র‌্যাব। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এই বিভাগের সব খবর

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক পর্যটক আটকে পড়েছে বলে জানিয়েছে সাজকে রিসোর্ট ও কটেজ মালিক সমিতি। সমিতি জানিয়েছে, সাজেক-বাঘাইহাট সড়কের মাচালং...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় তৈরি হওয়া জলাবদ্ধতা ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী। মার্কিন সামরিক বাহিনী জানায়, এ হামলার ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের প্রচেষ্টার...

সর্বশেষ

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...

হরমুজে জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

হরমুজ প্রণালীতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার পর মঙ্গলবার ইরানে...

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে...

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলায় কালকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের...

সাজেক উপত্যকা ভ্রমণে নিষেধাজ্ঞা, বান্দরবানের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

পার্বত্য জেলা রাঙামাটিতে ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে পাহাড়...