রবিবার, ২৮ জুন ২০২৬

সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় কারখানাটির পরিচালক পারভেজ হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে তাকে আটক করে শিল্প পুলিশের একটি টিম।

আটক পারভেজ সম্প্রতি সীমা অক্সিজেন প্লান্টে বিস্ফোরণের ৭ জন মৃত্যুর ঘটনায় সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলার ২ নম্বর আসামি।

সীতাকুণ্ড থানার এক পুলিশ কর্মকর্তা রাত সাড়ে ৯টার দিকে জানিয়েছেন গ্রেপ্তারের পর পারভেজকে নিয়ে অন্য আসামিদের ধরতে সীতাকুণ্ডে অভিযান চালাচ্ছে শিল্প পুলিশ।

শিল্প পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. মাহাবুবর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালককে গ্রেপ্তারের বিষয় আমাকে চট্টগ্রাম থেকে জানানো হয়েছে। বুধবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, গত ৪ মার্চ বিকেলে সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের কদম রসূল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে ভয়াবহ সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৭ জনের মৃত্যু হয়। আহত হন আরও ৩০ জন।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় নিহত আবদুল কাদেরের স্ত্রীর রোকেয়া বেগম বাদী হয়ে কারখানাটির মালিকসহ ১৬ জনকে আসামি করে মামলা দায়ের করে।

বিস্ফোরণের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসানকে আহবায়ক করে সাত সদস্যের একটি কমিটি করা হয়েছিল। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। তদন্ত প্রতিবেদনের বিস্তারিত প্রকাশ করা না হলেও প্রতিবেদনে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ৯টি সুপারিশ পেশ করা হয়েছে। এবং তদন্তে কারখানা পরিচালনায় মালিকপক্ষে অবহেলার প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করা হয়।

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...