শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ইপিজেডে ট্রেনের ধাক্কায় ৩ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার বিমানবন্দর সড়কের মেঘনা অয়েল এলাকায় তেলবাহী ট্যাংকের ইঞ্জিনের ধাক্কায় বাস উল্টে তিনজন নিহত হওয়ার ঘটনায় পলাতক বাস চালক খোরশেদ আলম খোকনকে (২৭) গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেপ্তার খোরশেদ আলম খোকন কুমিল্লা জেলার নাঙ্গলকোট ইউনিয়নের তাজুল ইসলামের ছেলে।

রবিবার (১২ মার্চ) রাতে ফটিকছড়ির ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল করিম জানান, রবিবার রাতে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নে অভিযান পরিচালনা করে বাস চালক খোরশেদ আলম খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে ৬ মার্চ রাত ৯টার দিকে চিটাগাং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে খালি ট্রেন তেলের জন্য মেঘনা ডিপোতে যাচ্ছিল। রাস্তা ক্রস করার সময় বাসকে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু বাসটি সিগন্যাল না থেমে দ্রুত গতিতে ট্রেনে ধাক্কা দেয়। ধাক্কার পর বাসটি উল্টে গিয়ে ট্রেনের পয়েন্টসম্যান আজিজুল হকসহ ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...