শুক্রবার, ১০ জুলাই ২০২৬

মেডিকেলে ভর্তিতে দেশসেরা রাফসানের নেই স্মার্টফোন ফেসবুক আইডি

- Advertisement -
Single page 1st Paragraph

নতুন প্রজন্মের ছেলেমেয়েরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ায় পড়াশোনার চেয়ে অন্য বিষয়ে তারা মনোযোগী হয়ে পড়ছেন বলে মনে করছেন এবারের মেডিকেল কলেজে ভর্তিতে প্রথম স্থান অর্জনকারী রাফসান জামান।

রাফসান পড়ালেখার বিষয়ে ছিলেন অতি আগ্রহী। প্রতিটি পরীক্ষায় ভালো করার ইচ্ছা তাড়িয়ে বেড়াত তাঁকে। পরীক্ষায় কম নম্বর পেলে মন খারাপ করে বসে থাকতেন। এসএসসিতে পড়ার ফাঁকে ফাঁকে এইচএসসির বই, এইচএসসি পড়ার সময় মেডিকেল ভর্তি পরীক্ষার পড়া পড়তেন। এ যুগের ছেলে হয়েও ব্যবহার করতেন না স্মার্টফোন। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টও নেই তাঁর।

আজ রোববার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলে প্রথম হন তিনি। তার বাড়ি রংপুর সদরে হলেও বাবার চাকরির সুবাধে রাফসান পরিবারের সঙ্গে থাকেন চট্টগ্রামে। তিনি এসএসসি ও এইচএসসি পাস করেছেন রাজশাহী ক্যাডেট কলেজ থেকে।

রাফসান বলেন, ‘আমার প্রথম থেকেই আগ্রহ ছিল আমি ডাক্তার হব। সেভাবেই নিজেকে তৈরি করার চেষ্টা করেছি। মোবাইল ফোনের প্রতি কোনোভাবে আমি আসক্ত ছিলাম না। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। এইচএসসি পরীক্ষা শেষে কোচিং সেন্টারের কিছু তথ্য আদান-প্রদানের জন্য মোবাইল ফোন ব্যবহার করতাম। বর্তমান জেনারেশন মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যার কারণে পড়াশোনার চেয়ে অন্য বিষয়ে বেশি মনোযোগী।’

রাফসানরা এক ভাই-এক বোন। বোন সাদিয়া চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক শেষ করেছেন। বাবা একেএম শামসুজ্জামান চাকরিজীবী ও মা কাউছার নাজনীন গৃহিণী।

রাফসানের বাবা শামসুজ্জামান বলেন, ‘আমার ছেলে প্রথম হয়েছে শুনে আমি প্রথমে অবাক হয়েছি। খুব খুশি লাগছে, পড়াশোনার প্রতি একাগ্রতা এবং তার মনোযোগ তাকে এ পর্যন্ত নিয়ে এসেছে।’

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...