শুক্রবার, ১০ জুলাই ২০২৬

নারীর নামে অর্ধশত ফেসবুক খুলে প্রতারণা, যুবক আটক

- Advertisement -
Single page 1st Paragraph

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারীদের নামে অর্ধশত ফেইক আইডি খুলে নানা কৌশলে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলতো নগরের ইপিজেড এলাকার এক যুবক।

প্রতারক সেই যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার ভোরে হালিশহরের নিউমুরিং তক্তারপুল এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামির নাম আল মাসুম (৩০)। তিনি হালিশহরের নিউমুরিং তক্তারপুল এলাকার বাছুর আলী সওদাগর বাড়ির আবু শুক্কুরের ছেলে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার মঞ্জুর মোর্শেদ জানান, অভিযুক্ত আসামি গত ৭ থেকে ৮ মাস ধরে ফেইক আইডি খুলে দেশের বিভিন্ন প্রান্তের নারী ভিকটিমদের পরিচিতি তথ্য, ছবি সংগ্রহ ও ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্ল্যাকমেইল করতো। ভিকটিমরা বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি পুলিশ হেডকোয়াটার্সের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন পেইজে অভিযোগ করে।

পরবর্তীতে প্রযুক্তিগত সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে কাউন্টার টেরোরিজম বিভাগের সাইবার ইউনিটের একটি টিম গ্রেপ্তার করে।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...