শুক্রবার, ১০ জুলাই ২০২৬

লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার প্রদান

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার ২০২৩’ প্রদান অনুষ্ঠানে সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তপন কান্তি সরকার বলেছেন, এখন তথ্যপ্রযুক্তির যুগ। এর মাধ্যমে সমাজ তথা দেশকে এগিয়ে নিতে হবে। এ বিষয়ে আমাদের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে সাংবাদিকরা এ প্রযুক্তি ব্যবহার করে গণমানুষের সংবাদচিত্র মাধ্যমে বিশ্বের আনাচে কানাচে তুলে ধরছেন। আধুনিক প্রযুক্তির উপর নির্ভর করেই আমাদের এগিয়ে যেতে হবে। তথ্যপ্রযুক্তির নির্ভরতায় দেশ ও জাতির উন্নয়নে একযোগে আমাদের সবাইকে কাজ করতে হবে।

আজ ৯ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। বিশেষ অতিথির বক্তব্য দেন ই-লার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান। একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গবেষক কলামলেখক ড. আনোয়ারা আলম, শিল্পশৈলী সম্পাদক, প্রাবন্ধিক নেছার আহমদ, অর্থনীতিক গীতা রানি সরকার, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক তরুণ কান্তি বড়ুয়া, একাডেমির পরিচালক শারুদ নিজাম, পরিচালক এস এম মোখলেসুর রহমান, প্রাবন্ধিক বাসুদেব খাস্তগীর, অনুবাদক ও গল্পকার ফারজানা রহমান শিমু। স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক জাহাঙ্গীর মিয়া। অনুভূতি ব্যক্ত করেন পুরস্কারপ্রাপ্ত দুই সাংবাদিক।

বিশেষ অতিথির বক্তব্যে ড. বদরুল হুদা খান বলেন, দেশ ও সমাজকে সঠিকপথে পরিচালনা করার জন্য সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক দল ও পক্ষপাতিত্বেও উর্ধ্বে উঠে বস্তুনিষ্ঠ, সঠিক তথ্য উপাত্ত ভিত্তিক সংবাদ পরিবেশন করতে হবে।

ড. আনোয়ারা আলম লোকমান খান শেরওয়ানীকে বহুমাত্রিক ব্যক্তিত্ব আখ্যায়িত করে বলেন, এ ব্যক্তিত্বের অজানা কর্মকাণ্ড কীর্তিগাথা সংগ্রহ করে পাঠকসমাজের কাছে তুলে ধরতে হবে। তিনি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে সমাজের অনাবিষ্কৃত, অনালোচিত আদর্শ, সৎ ও গুণী মনীষীদের তুলে এনে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার আহবান জানান। ইতিহাসে তাঁদের কীর্তিকর্ম ও জীবনচিত্র তুলে ধরতে হবে। সাংবাদিকতা একটি মহত্তম পেশা। এ পেশার মান-মর্যাদাও অক্ষুন্ন রাখতে হবে।

উল্লেখ্য, এবার ২০২২ সালে প্রকাশিত/প্রচারিত শিক্ষা-সংস্কৃতি-ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক প্রতিবেদনের জন্য এবার পুরস্কার পেলেন প্রিন্ট মিডিয়ায় দৈনিক সমকালের নাসির উদ্দিন হায়দার ও ইলেকট্রনিক মিডিয়ায় চ্যানেল টোয়েন্টি ফোরের জোবাইর মনজুর। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা স্মারক, সনদ ও নগদ টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে আজ থেকে আগামী শনিবার পর্যন্ত চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ২০০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার, এটা কোনো ডামি ভোটের...

সর্বশেষ

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...