বুধবার, ২০ মে ২০২৬

চট্টগ্রাম শিল্পকলায় ৬ দিনব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব ১০ মার্চ থেকে

- Advertisement -
Single page 1st Paragraph

শিল্প সংষ্কৃতির প্রায় সবগুলো মাধ্যমকে একত্রিত করে শতাধিক সংগঠনের সহস্রাধিক শিল্পীর অংশগ্রহণে চট্টগ্রাম নগরীতে আগামী ১০ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব।
বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের নেত্ববৃন্দ।
কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের সদস্য সচিব আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চলনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন পর্ষদের আহ্বায়ক নাট্যজন সাইফুল আলম বাবু।
আয়োজকরা জানান, আগামী ১০-১৫ মার্চ ২০২৩ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বর্ণাঢ্য এ আয়োজন অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ বিকাল সাড়ে ৪ টায় ‘কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব’ এর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
উদ্বোধনীতে বিশেষ অতিথি থাকবেন পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম এবং চসিক প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন।
৬ দিনব্যাপী আয়োজিত এ উৎসবের প্রতিদিনের আয়োজনে বিকেল সাড়ে ৪ টা থেকে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে থাকছে একক ও দলীয় সংগীত, একক ও দলীয় আবৃত্তি, দলীয় নৃত্য, মুকাভিনয় ও যাত্রাপালা।
সন্ধ্যা ৬টা থেকে শিল্পকলার আর্ট গ্যালারী মিলনায়তনে থাকছে নাটক থেকে পাঠ, শ্রুতিনাটক, কবিতা পাঠ, ছড়াপাঠ, প্রীতি বিতর্ক, পাপেট শো, নৃত্যালেখ্য ও গীতিআলেখ্য। সন্ধ্যা ৭টায় শিল্পকলার মূল মিলনায়তনে থাকছে নাটক।
প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত আর্ট গ্যালারী ভবনের দ্বিতীয় তলায় থাকছে দেশের নন্দিত চারুশিল্পীদের অংশগ্রহণে চারুকলা প্রদর্শনী ও তৃতীয় তলায় থাকছে চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির সহযোগিতায় আলোকচিত্র প্রদর্শনী এবং শিল্পকলা প্রাঙ্গণ জুড়ে থাকছে বইমেলা।
এতে অংশ নিচ্ছে চট্টগ্রাম প্রেসক্লাব, শৈলী, কালধারা, বলাকা, খড়িমাটি ও তৃতীয় চোখ।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, জেলা সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা মোছলেম উদ্দিন শিকদার।
উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদের সদস্য কাজল সেন, ফারুক তাহের, তাসাদ্দুক হোসেন দুলু, সৃজনশীল প্রকাশনা পরিষেদের সভাপতি শাহ আলম নিপু প্রমুখ।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...