বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

হাটহাজারীতে ৭ই মার্চ দিবস উদযাপিত

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীতে ৭ই মার্চ দিবস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশসন মঙ্গলবার বিস্তারিত কর্মসূচি গ্রহন করেন। কর্মসূচির মধ্যে ছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ভাষন, আবৃত্তি, চিত্রাংকন, কুইজ ও সংগীত প্রতিযোগীতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা ও পুরস্কার বিতরনী সভা।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আলম, থানার ওসি রুহুল আমীন সবুজ। উপজেলা সমবায় কর্মকর্তা বিজয় কুমার নাথ এর সঞ্চালন অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান। শুভেচ্ছা বক্তব্য রাখেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া। মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন ডেপুটি কমন্ডার মোহাম্মদ হোসেন মাস্টার, হারুর অর রশীদ, দেলোয়ার হোসেন ইসমাইল হোসেন মুহুরী, মনির আহমদ, চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার, সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। শিক্ষাদের পক্ষে বক্তব্য রাখেন নুজু হক ও অথৈ দে। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে অতিথিবৃন্দ পুরস্কার বিতরনী করেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...