শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শিল্প কারখানায় দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা

- Advertisement -
Single page 1st Paragraph

৯ মাসের ব্যবধানে সীতাকুন্ডে দুটি বিস্ফোরণের পর চট্টগ্রামের ভারী ও মাঝারি শিল্প এলাকাগুলোতে দুর্ঘটনা রোধে মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এই পরিকল্পনা প্রণয়নের জন্য সোমবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে শিল্প মালিক ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক।

সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করে অনিয়ম করে কেউ শিল্পকারখানা পরিচালনা করতে পারবে না। নিয়মের মধ্যে থেকেই সবাইকে প্রতিষ্ঠান চালাতে হবে। শ্রমিকের নিরাপত্তা, উদ্যোক্তাদের মূলধননের নিরাপত্তা দুটিকেই গুরুত্ব দিতে হবে।

জেলা প্রশাসক বলেন, ‘বিএম, সীমার মতো দুর্ঘটনাগুলো রোধে আমরা একটি মহাপরিকল্পনা গ্রহণ করতে চাই। এর মধ্যে কীভাবে আমরা দুর্ঘটনা হ্রাস করবো, এটি মানবসৃষ্ট হোক আর প্রকৃতিগত হোক, পরিবেশের দূষণ কীভাবে রোধ করবো, দূষণ থেকে খাল-নদী রক্ষা, কৃষি জমির উপরিভাগের মাটি ও পাহাড় কাটা কীভাবে রোধ করা যাবে, শ্রমিকদের নিরাপত্তা ও মালিকদের মূলধনের নিরাপত্তা আমরা কীভাবে নিশ্চিত করতে পারি, এর পাশাপাশি সীতাকুন্ড এলাকায় কীভাবে আমরা একটি মাস্টার প্ল্যান বান্তবায়ন করতে পারবো-সে বিষয়ে পরিকল্পনা নেয়া হবে। কর্ণফুলী, আনোয়ারা, মিরসরাই, হাটহাজারী এলাকায় যেসব শিল্পকারখানা গড়ে উঠেছে সেগুলো নিয়েও পরিকল্পনা নিতে হবে।’

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাকিব হাসান, জেলা পুলিশ, নগর পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সরকারি দফতর, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পরিকল্পনা প্রণয়নের জন্য সবার কাছ থেকে মতামত চাওয়া হয়। পরে এসব মতামত পর্যালোচনা করে করণীয় ঠিক করা হবে বলে জানান জেলা প্রশাসক।

এই বিভাগের সব খবর

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার অফিস এপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া প্রোগ্রামিং, আমীনশীপ, ড্রেস মেকিং এন্ড টেইলারিং কোর্সের প্রশিক্ষণার্থীর সার্টিফিকেট...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে ভোলায় দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া, চট্টগ্রামে...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।...

সর্বশেষ

শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ

দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়–১, চট্টগ্রামের কম্পিউটার...

নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের

দেশে সার উৎপাদন বাড়াতে নতুন তিনটি সার কারখানা স্থাপনের...

শোষণ, বৈষম্য ও সামপ্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে

বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ...

ইব্রাহিমের গোলে ভুটানকে হারিয়ে সাফে বাংলাদেশের শুভ সূচনা

বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা...

৭ নভেম্বরের চেতনা গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছে : রহুল কবির রিজভী

৭ই নভেম্বরের চেতনা দেশে বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন মতপ্রকাশ এবং...

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার...