বুধবার, ২০ মে ২০২৬

সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, মালিকসহ ১৬ জনের নামে মামলা

- Advertisement -
Single page 1st Paragraph

সীতাকুণ্ডে সীমা অক্সিজেন লিমিটেডের কারখানায় বিস্ফোরণের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তিন মালিকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। সোমবার গভীর রাতে সীতাকুণ্ড থানায় মামলাটি করেন বিস্ফোরণে নিহত শ্রমিক আবদুল কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম।

সীতাকুন্ড মডেল থানার ওসি তোফায়েল হোসেন জানান, গত শনিবার বিকাল সাড়ে চারটা সীতাকুণ্ডের কদম রসুলে সীমা অক্সিজেন লিমিটেড কারখানায় অক্সিজেন কলাম বিস্ফোরণ হয়ে সাতজন নিহত ও সাতাশ জন আহত হন। ঘটনার তিনদিন পর সোমবার রাতে এ ঘটনায় মামলা দায়ের করতে আসেন নিহত এক শ্রমিক আব্দুল কাদের মিয়ার স্ত্রী রোকেয়া বেগম। মামলাটি রেকর্ড হয় গভীর রাতে। এতে আসামী করা হয় অক্সিজেন লিমিটেডের এমডি মো. মামুন উদ্দিন, পরিচালক আশরাফউদ্দিন বাপ্পি, ম্যানেজার আব্দুল আলিম, অপারেটার ইনচার্জ শামসুজ্জামান সিকদার শিকদার, কর্মকর্তা খোরশেদ আলম, সেলি জাহান, মোহাম্মদ কামাল উদ্দিন, গোলাম কিবরিয়া, সামিউল, শান্তনু রায়, ইদ্রিস আলী, সানাউল্লাহ, সিরাজউদ্দৌলা, রাকিবুল এবং রাজিবকে।

ওসি আরো জানান, বাদীনী অভিযোগ করেন যে এ কারখানায় এক সময় অনেক দক্ষ শ্রমিক ছিল। বর্তমানে মালিকপক্ষ তাদের ছাটাই করে অল্প বেতনে বেশ কিছু অদক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিয়ে কারখানা পরিচালনা করছেন। এ নিয়ে কারখানার শ্রমিকরা চিন্তিত ছিল। তাদের এই অবহেলার কারণে শনিবার বিকেলে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। এতে তার স্বামীসহ সাতজন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় মালিকপক্ষ তাদের কোন খবর রাখেনি, কোন সহযোগিতাও করেনি। তাই বাধ্য হয়ে তিনি অভিযুক্ত যে বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...