বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লামায় জাগো ফাউন্ডেশনের প্রকল্প অবহিতকরণ

- Advertisement -
Single page 1st Paragraph

চলো আনন্দের সাথে শিখি -এ শ্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলায় জাগো ফাউন্ডেশনের ‘এডুকেট দ্যা মোষ্ট ডিসএডভান্টেজ্ড চিলড্রেন (ইএমডিসি)’ প্রকল্পের অবহিতরণ সভা সোমবার (৬ মার্চ) অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। এতে পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কী রানী দাশ, জাগো ফাউন্ডেশনের চেয়ারম্যান করভি রাকসান্দ দ্রুব, ইউনিসেফ’র এডুকেশন অফিসার রুবাইয়া মঞ্জুর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, মিন্টু কুমার সেন ও মোহাম্মদ ইদ্রিস কোম্পানী বিশেষ অতিথি ছিলেন। এ সময় প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও কার্যক্রমের উপর বিস্তারিত তুলে ধরেন, টেকনিক্যাল অফিসার কাউসার আহমদ ইমন ও মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার আবুল হাসনাত তারেক। সভায় প্রকল্পের সিনিয়র ম্যানেজার কামরুল কিবরিয়া অয়ন, উপজেলা কো-অর্ডিনেটর জিহাদুল ইসলাম, আলীকদম উপজেলা কো-অর্ডিনেটর ফয়সাল হক সহ বিভিন্ন সরকারী ও পাড়াকেন্দ্রের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জাগো ফাউন্ডেশনের প্রকল্প ম্যানেজার এস.এ.এস.পি.এ করিম বলেন, প্রাথমিক শিক্ষা উপযোগি সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের শিখন সহায়তা প্রদান করাই মূলত প্রকল্পের মূল লক্ষ্য। লামা উপজেলার আজিজনগর, ফাঁসিয়াখালী, ফাইতং, গজালিয়া, রুপসীপাড়া, সরই, লামা সদর ও পৌরসভায় সহ পাশের আলীকদম উপজেলা সদর, চৈক্ষ্যং, করুকপাতা ও নয়াপাড়ায় এ প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হবে। বর্তমানে প্রকল্পের উপকারভোগী শিশুর সংখ্যা ৩২৩ জন। আগামী ২০২৬ সাল পর্যন্ত এ প্রকল্পের সময় সীমা রয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

 

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...