বুধবার, ২০ মে ২০২৬

রাঙ্গুনিয়ায় যুবকের ছুরিকাঘাতে এনজিওকর্মী নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে যুবকের ছুরিকাঘাতে চম্পা চাকমা (২৮) নামে এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এনজিও থেকে নেয়া ঋণের বকেয়া কিস্তির টাকা পরিশোধ করতে বলায় এনজিও ‘পদক্ষেপ’র চম্পা চাকমা (২৮) নামের এই নারী কর্মীকে গলায় ছুরিকাঘাত করা হয়। তিনি পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার রাঙ্গুনিয়ার হোছনাবাদ শাখার সহকারী ম্যানেজার পদে কর্মরত ছিলেন।

রবিবার (৫ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার লালানগর ইউনিয়নের ধামাইরহাট এইচ এ প্লাজার সামনে এ ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাহবুব মিল্কি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চম্পা চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়। অভিযুক্ত এনামুল হক এনাম (৩০) এনজিওটির স্থানীয় গ্রাহক। সে রাঙ্গুনিয়া উপজেলার উত্তর পারুয়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, চম্পা চাকমা ও সপ্তদী চাকমা নামে পদক্ষেপের দুই কর্মী টাকা সংগ্রহ করে এইচ এ প্লাজায় তাদের অফিসে ফিরছিলেন। এ সময় অফিসের নিচে হলুদ কালারের টি- শার্ট পড়া এনামের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এসময় এনাম কোমর থেকে একটি ছুরি বের করে চম্পা চাকমার গলায় আঘাত করে পালিয়ে যান।

এনজিও কর্মী সপ্তদী চাকমা জানান, এনামের বোন মূলত পদক্ষেপ উত্তর পারুয়া গ্রুপের সদস্য। বোনের নামে ঋণ নিয়েছিলেন তার পরিবার। কিন্তু ঋণের কিস্তি পরিশোধ করতেন ভাই এনাম। বেশ কিছুদিন ধরে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ করছেন না। সর্বশেষ গত বুধবার বকেয়া কিস্তি পরিশোধের কথা ছিল। না করায় বকেয়া কিস্তির জন্য তাকে চাপ দেয়া হয়। অফিসের নিচে এসে এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চম্পা চাকমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত চম্পা চাকমাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মাহাবুব মিল্কি জানান, এনজিওর কিস্তির টাকা পরিশোধ নিয়ে কথা কাটাকাটির জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। খুনিকে ধরতে পুলিশের টিম মাঠে কাজ করছে।

এই বিভাগের সব খবর

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার সিকিউরিটি ও ডিজিটাল সক্ষমতা এখন শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং রাষ্ট্রীয় নিরাপত্তা,...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে ৫ মহিলা ও ৬ জন পুরুষসহ ১১ জনকে গ্রেপ্তার। মঙ্গলবার (১৯ মে) কোতোয়ালী থানাধীন বিভিন্ন হোটেলে...

সর্বশেষ

ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কৃত্রিম...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসন

জেলার সদর উপজেলার জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে...

কোতোয়ালীতে হোটেলে অসামাজিক কার্যকলাপ, গ্রেপ্তার ১১

কোতোয়ালীতে আবাসিক হোটেলে অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অপরাধে...

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন থেকে কর্মকর্তার লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়...

পতেঙ্গায় জেট ও সয়াবিনসহ ১৭ হাজার লিটার তেল জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় আলাদা দুটি বিশেষ অভিযানে জেট ফুয়েল, ডিজেল,...

হরমুজ প্রণালীতে বাড়ছে জাহাজ চলাচল

যুদ্ধকালীন সর্বনিম্ন অবস্থানে নেমে যাওয়ার পর গত সপ্তাহে হরমুজ...