বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

লামায় সংবাদ সন্মেলনে ত্রিপুরা সম্প্রদায়

৫ একর করেই জমি দেওয়া হোক; আর তাতেই আমরা খুশি

- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ত্রিপুরা সম্প্রদায়ের মানুষ তাদের জন্য ৫ একর করে জমি বরাদ্ধ দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকালে লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার জুমিয়া পরিবারের ব্যানারে ত্রিপুরা সম্প্রদায়ের কয়েকজন এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে লিখিত বক্তব্য পাঠ করেন- ডলুছড়ি মৌজার বিশয়চন্দ্র ত্রিপুরা। এসময় ডলুছড়ি মৌজার ফদরাম ত্রিপুরা কারবারী, জয়চন্দ্র ত্রিপুরা, বৈশুরাম ত্রিপুরা,অনারাং ত্রিপুরা, জরাং ত্রিপুরা, ওয়াশিং ত্রিপুরা, সাকোব ত্রিপুরা, শুময়েল ত্রিপুরা, জাকেলা ত্রিপুরা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
বান্দরবান প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডলুছড়ি মৌজার বিশয়চন্দ্র ত্রিপুরা বলেন, জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার বেশ কিছু জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে, আর তারই প্রেক্ষিতে আমরা এই জমির বিরোধ নিরসনে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছিলাম। এর ফলে ২০২২ সালের ১৬ আগষ্ট জেলা প্রশাসক ও পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এর উপস্থিতিতে আমাদের প্রত্যেককে ৫ একর করে জমি দেওয়ায় সিদ্ধান্ত গৃহীত হয়, যেই সিদ্ধান্ত শুনে আমরা খুশি। তবে আমাদের এই জমি গ্রহণে আমাদের এলাকার মথি ত্রিপুরা, রংধজন ত্রিপুরা, লাংকম ম্রো, রেংয়ে ম্রোসহ কয়েকজন ব্যক্তি এই সিদ্ধান্তের বিরোধীতা করছে এবং নানা ধরণের ভয়ভীতি প্রদর্শন করছে জমি বুঝেঁ না নিতে।
ডলুছড়ি মৌজার বিশয়চন্দ্র ত্রিপুরা আরো বলেন, আমরা ত্রিপুরা সম্প্রদায় আর কারো সাথে জমি নিয়ে ঝগড়া-বিবাদ করতে চাই না, আমরা চাই সরকারী ভাবে আমাদের নামে ৫একর করে জমি দেওয়া হোক আর তাতেই আমরা খুশি।
এসময় বক্তব্য দিতে গিয়ে ডলুছড়ি মৌজার ফদরাম ত্রিপুরা কারবারী বলেন, আমরা এখন আমাদের স্বগোত্রীয়দের হামলা ও মামলার ভয়ে আছি। আর তাই প্রশাসন যদি আমাদের বিষয়টি সুদৃষ্টি প্রদান করে নজর দেন, তাহলে আমরা এই জমি নিয়ে চলতি বছর জুম চাষ করে পরিবার নিয়ে ভালো ভাবে জীবনধারণ করতে পারবো।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...