রবিবার, ৩১ মে ২০২৬

পদযাত্রায় যেখানে বাধা আসবে সেখানেই প্রতিরোধ হবে : এ এম নাজিম উদ্দিন

- Advertisement -
Single page 1st Paragraph

বিদ্যুৎ-পানি তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ভোটের অধিকার গণতান্ত্রিক অধিকার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ১০ দফার আলোকে ২৭ দফা বাস্তবায়নে দেশব্যাপী মহানগরগুলোতে থানায় পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয় বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এএম নাজিম উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুর উল্লাহ বাহার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ন সম্পাদক এম এ বাতেন, যুগ্ন সম্পাদক গাজী আইয়ুব আলী, যুগ্ন সম্পাদক মোঃ হারুন ডক, সহ-সম্পাদক ইব্রাহিম ফরাজী, মো. আবু কালাম, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্যসদরঘাট থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ বাহার মিয়া, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য পাহাড়তলী থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল খালেক, মো. হাসান, একজন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হালিশহর থানা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য পতেঙ্গা থানা শ্রমিকদলের সভাপতি আবু সিদ্দিক, আবদুল খালেক, আকবরশাহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরে আলম সুজন, চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শ্রমিক দলের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আবু হেনা চৌধুরী, ডবলমুরিং থানা শ্রমিক দলের সভাপতি মো. হান্নান, হালিশহর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাসান উল ইসলাম (রুবেল), ফুটপাত হকার শ্রমিক নেতা মো. আনোয়ার, পাঁচলাইশ থানা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন, ফলমন্ডি লোডিং আনলোডিং এর মো. আবু ছালেহ, ইপিজেড থানা শ্রমিক দলের সভাপতি মো. হাসান প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় বার বার বিদ্যুতের দাম বৃদ্ধি করে প্রমাণ করছে জনগণের কাছে তাদের কোন জবাবদিহিতা নাই।

প্রতিটি দ্রব্যমূল্য যেভাবে বাড়ছে এতে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। এই অস্থিতিশীল বাজার ব্যবস্থার কারণে যে কোন মুহুর্তে সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে গণ বিপ্লব ঘটাবে। সেদিন আর বেশি দূরে নয়। অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করে সরকারের পদত্যাগ করা উচিত। সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাবাহার বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোন জাতীয় নির্বাচন হবে না। এদেশে শ্রমিক সমাজ এখন প্রস্তুত, এই অবৈধ অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে সামীল হওয়ার জন্য। তাই ৪ মার্চ শনিবার প্রত্যেক থানা বিএনপির কেন্দ্রীয় ঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। এই পদযাত্রা ও শান্তিপূর্ণ কর্মসূচি মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে। তাই যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করার জন্য শ্রমিক দল প্রস্তুত।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে জেলার শৈলকুপা উপজেলা পরিষদ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা বাগানের প্রবেশমুখ সড়কে এই মর্মান্তিক...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও বিশ্বকাপের অন্যতম শীর্ষ দাবীদার হিসেবে আসছে। তবে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী দলটিকে গ্রুপ ‘আই’-এ সেনেগাল...

সর্বশেষ

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও...

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...