মঙ্গলবার, ২৬ মে ২০২৬

রামগড়ে তথ্য অফিসের আয়োজনে ই পি আই বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

রামগড় তথ্য অফিসের আয়োজনে ও ইউনিসেফ, বাংলাদেশের সহযোগিতায় ‘সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)’র আওতায় সর্বস্তরে টিকা কার্যক্রম বাস্তবায়ন করার লক্ষ্যে ২৮,ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১০টায় রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন এর সভাপতিত্বে কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ইপিআই কার্যক্রম নিয়ে সেশন পরিচালনা করেন রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মো. সাদ্দাম হোসেন। অতিথি হিসেবে বক্তব্য দেন পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর।

কর্মশালায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিটি শিশু যাতে টিকার অধিকার থেকে বঞ্চিত না হয় এবং টিকা সংক্রান্ত যেকোন সমস্যায় নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়।

রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে টিকা কার্যক্রমে পিছিয়ে থাকা পুরান নাকাপা পাড়া, বুদ্ধধন পাড়া, তৈচাকমা পাড়া, হাচুক পাড়া,তবলা পাড়া, সালদা পাড়া,নোয়া পাড়াতে টিকার কভারেজ বৃদ্ধির জন্য নেতৃস্থানীয় সকলে মতামত ব্যক্ত করেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। উক্ত কর্মশালায় পাতাছড়া ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, ধর্মীয় নেতা, সমাজ কল্যান সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এই বিভাগের সব খবর

চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। তবে...

আজ পবিত্র হজ

পবিত্র হজ আজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের প্রান্তর। পবিত্র নগরী মক্কা ও মিনার আকাশ বাতাস এখন ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত।...

১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে বিচারিক কার্যক্রম অব্যাহত রাখতে সুপ্রিম কোর্টের পরামর্শে আদালত খোলা...

সর্বশেষ

চিলিতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

দক্ষিণ আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে সোমবার শক্তিশালী একটি ভূমিকম্প...

আজ পবিত্র হজ

পবিত্র হজ আজ। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হবে...

১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...

বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে নয়, আইনী প্রক্রিয়ায় শিশু রামিসা হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গ্লোবাল (আইএইচআরসিজি) বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী...

হিলি স্থলবন্দর ঈদুল আযহায় ৭ দিন আমদানি রপ্তানি বন্ধ

দিনাজপুর হিলি স্থল বন্দরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ...

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে এশীয় উন্নয়ন...