শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বোয়ালখালী উপজেলার উপ নির্বাচনে ৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
উপ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম দলীয় প্রতীক নৌকা, স্বতন্ত্র প্রার্থী এসএম মিজানুর রহমান আনারস ও সাংবাদিক কাজী আয়েশা ফারজানা দোয়াত কলম প্রতীক বরাদ্দ পেয়েছেন।
সোমবার (২৭ ফেব্রয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বাকি তিন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়। আগামী ১৬ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল আলম মারা যাওয়ায় উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত ১০টি পদক্ষেপের কথা জানিয়েছেন তাঁর উপদেষ্টা ও...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। এর ফলে তার শপথ নিতে আর কোনো বাধা রইল...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের মতিপাড়া ৪ নম্বর ওয়ার্ডের...

সর্বশেষ

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...

চট্টগ্রাম বিভাগের ৫ জেলায় ৫০০ মিলিমিটার বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা

সুস্পষ্ট লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর...

বর্তমান সরকার জনগণের সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...