বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর

- Advertisement -
Single page 1st Paragraph

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-আর্জেন্টিনার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

স্বাক্ষর শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, দক্ষিণ আমেরিকার বাণিজ্যজোট মার্কোসুরের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। দেশটিতে বাংলাদেশের রপ্তানি বাড়ানোর সুযোগ আছে, এটা কাজে লাগাতে চায় সরকার।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি  আরো বলেছেন, আর্জেন্টিনার জনসংখ্যা ২৭ কোটি। দেশটির বাজার ধরতে চায় সরকার। আর্জেন্টিনা থেকে গম, চিনি, সানফ্লাওয়ার ও সয়াবিন তেল আমদানি করবে বাংলাদেশ। আর পোশাক পাঠানো হবে আর্জেন্টিনায়।

এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে উপহার হিসেবে জার্সি, অলিভ অয়েল ও আচার দেন ঢাকা সফররত আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। আর আর্জেন্টিনার মন্ত্রীকে তৈলচিত্র, চামড়ার ব্যাগ ও পাটজাত পণ্য উপহার দেন বাণিজ্যমন্ত্রী।

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো জানান, ফুটবল দুই দেশের সম্পর্ক গভীর করেছে। এ সম্পর্ক এগিয়ে নিতে তার দেশ কাজ করবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, উভয় দেশের জনগণের কল্যাণ ও অর্থনীতির অগ্রগতির লক্ষ্যে দুই দেশের মধ্যে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করা হয়। এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে উভয় দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ অন্যান্য দ্বি-পাক্ষিক বাণিজ্য বিনিময়ের উন্নয়ন ও বর্ধিত করার সুযোগ সৃষ্টি হবে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...