বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

কিশোরগঞ্জের মিঠামইনে ‘বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে মিঠামইনে পৌঁছে সেনানিবাসের উদ্বোধন করেন তিনি।

এ সময় নবনির্মিত সেনানিবাস এলাকায় একটি গাছের চারা রোপন করেন প্রধানমন্ত্রী। পরে পতাকা উত্তোলন করে মোনাজাতে অংশ নেন তিনি। আবদুল হামিদ সেনানিবাস ২৭৫ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে।

নব এই সেনানিবাস হাওর অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিতে ভূমিকা রাখবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার কাজ করছে। সেনাবাহিনীতে যুক্ত হয়েছে আধুনিক যুদ্ধ সরঞ্জাম।

দীর্ঘ প্রায় দুই যুগ পর মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী হেলিকপ্টার সকাল এগারটার দিকে হাওর এলাকায় পৌঁছে। এদিন বিকেলে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় অংশ নেবেন তিনি।

এরইমধ্যে নানান জায়গা থেকে কিশোরগঞ্জের মিঠামইনে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ। আওয়ামী লীগ সভানেত্রীর জনসভা ঘিরে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন সাধারণ জনগণ।

এদিকে, প্রধানমন্ত্রীকে বরণ করতে গতকালই কিশোরগঞ্জ গেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হাওরের ২০ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে তার বাড়িতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা উপলক্ষ্যে পুরো কিশোরগঞ্জ প্রস্তুত এবং অধীর অপেক্ষায় আছে বলে জানিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে প্রথমবার মিঠামইন সফর করেন। দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর হাওরে আগমনকে ঘিরে পুরো কিশোরগঞ্জ সেজেছে নতুন রূপে। শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে কয়েকশ তোরণ। আশপাশের বিভিন্ন এলাকায় রাস্তার দুই পাশে টাঙানো হয়েছে হাজারো ব্যানার-ফেস্টুন। ইটনা, মিঠামইন, অষ্টগ্রামসহ পুরো জেলায় অন্যরকম আবহ বিরাজ করছে।

এই বিভাগের সব খবর

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সহ সভানেত্রী পারভিন জালাল। লেডিস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দুই...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে পাঠানটুলী এলাকা থেকে তাকে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬ হাজার ৬৯৬ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন...

সর্বশেষ

চট্টগ্রাম লেডিস ক্লাবে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

চট্টগ্রাম লেডিস ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী আজ বুধবার উদযাপন...

ডবলমুরিংয়ে পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ফেরদৌস গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর ডবলমুরিংয়ে অভিযানে মো. আব্দুল মান্নান ফেরদৌস নামে...

একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৬...

বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের...

৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের

দেশের প্রধান নদী ব্যবস্থা পুনরুদ্ধার, লবণাক্ততার আগ্রাসন হ্রাস, সেচ...

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

পবিত্র ঈদুল আযহা ঘিরে কুরবানির পশুর দাম নির্ধারণ করেছে...