বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

চোরাই মালামালসহ গ্রেফতার ৫

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার টেক্সটাইল থেকে প্রস্তুতকৃত প্যান্ট চুরির অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৭২৫ পিচ প্যান্ট উদ্ধার করা হয়। সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় নগরীর পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলেন, মো. হারুন (২৮), মো. শুক্কুর হোসেন (৩৩), মো. সেলিম (৫০), মো. আবদুর রহিম সুমন ও (২৪) কাজল (৪০)।
বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলাম বলেন, টেক্সটাইল মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরীর দুই কর্মচারী মো. হারুন (২৮) ও মো. শুক্কুর হোসেনকে ১ হাজার ৮০০ পিস প্যান্ট পটিয়ার শান্তিরহাট সান ফ্যাশন গার্মেন্টেসে দিয়ে আসার জন্য বলা হয়েছিলো। তারা ১ হাজার পিস প্যান্ট ডেলিভারি দিয়ে ৮০০ পিস প্যান্ট বাকি আসামিদের সাহায্যে গোপনে বিক্রি করে দেয়। এ ঘটনায় মক্কা ওয়াশিং এন্ড ডাইং ফ্যাক্টরীর পক্ষ থেকে মো. মজিবুর রহমান থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর বায়েজিদ ও চান্দগাঁও থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাকলিয়ার মিঞাখান নগর মেট ফ্যাক্টরী এলাকা থেকে চোরাইকৃত প্যান্টের ৭২৫ পিস প্যান্ট উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো. নাছির উদ্দিন (২৮) নামে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ বুধবার দুপুরে কর্ণফুলী উপজেলার কালারপোল এলাকার...

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। নগরীর জলাবদ্ধতা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড় এখন অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। তারকা ফরোয়ার্ডরা শুরু থেকেই দুর্দান্ত...

সর্বশেষ

কর্ণফুলীতে অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় জরিমানা

জেলার কর্ণফুলী উপজেলায় অনুমোদনহীন মাছের খাদ্য উৎপাদন করায় মো....

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে, অন্যথায় আইনানুগ ব্যবস্থা...

বিশ্বকাপে আলোচনার কেন্দ্রে গোল্ডেন বুটের লড়াই

সাধারণত বিশ্বকাপের একটি উপকাহিনী হিসেবে বিবেচিত হলেও ২০২৬ বিশ্বকাপে...

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, রপ্তানি বৃদ্ধি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং...

খাগড়াছড়িতে সেনা অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য...

চট্টগ্রামে ২০ বছর কারাদ-প্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়া থানার মাদক মামলায় ২০ বছর কারাদ-প্রাপ্ত ও...