শুক্রবার, ১০ জুলাই ২০২৬

‘অরণ্য নীড়’র নির্মাণকাজের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর শেরশাহ এলাকার নাগরিক কো-অপারেটিভ সোসাইটিতে বিশ্বাস বিল্ডার্স লিমিটিডের ১৪ তলা ভবন ‘অরণ্য নীড়’-এর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এ নির্মাণকাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এ সময় বিশ্বাস বিল্ডার্স লিমিটিডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান বিশ্বাস বিল্ডার্স লিমিটিডের এমডি নজরুল ইসলাম। এ সময় নির্মাণকাজ উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।

পরে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও বিশ্বাস বিল্ডার্স লিমিটিডের এমডি নজরুল ইসলাম মাটি কেটে নির্মাণকাজের উদ্বোধন করেন। এই উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রীর ভাই ও স্লোগাননিউজডটকম-এর উপদেষ্টা সম্পাদক ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল, বিশ্বাস বিল্ডার্স লিমিটিডের পরিচালক এম এ ফয়েজ, মোহাম্মদ ওসমান, প্রধান প্রকল্প সমন্বয়ক কাজী নুরই মোস্তাকিম, স্থপতি আমিনুর রহমান সুমন, ডিজিএম নুরে আলম, সিনিয়র ম্যানেজার পলাশ কান্তি দে, ম্যানেজার ফিরোজ আহম্মদ, সোহেল রানা,তাজ নুর জামান, তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এমরুল করিম রাশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...