বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রামগড় তথ্য অফিসের আয়োজন

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

 রামগড় তথ্য অফিসের আয়োজনে ২৩, ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে ” স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মানস চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল , অফিসার ইনচার্জ মিজানুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ বিষয়ে মূল কনসেপ্ট পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন।

প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল চারটি স্তম্ভ স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্ন্যান্স, স্মার্ট ইকোনমিক এবং স্মার্ট সোসাইটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌরসভার নারী কাউন্সিলর কনিকা বড়ুয়া, সাংবাদিক শাহাদাত হোসেন। এখানে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা,সাংবাদিক,ধর্মীয় নেতৃবৃন্দ,হেডম্যান-পাড়া কার্বারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...