মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চুনতিতে একুশে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের যৌথ উদ্যোগে “যুক্তির সমরে মুক্তির মিছিল” এই প্রতিপাদ্য নিয়ে গত ২০ ও ২১শে ফেব্রুয়ারি দুই দিন ব্যাপী বিতর্ক প্রতিযোগিতা লোহাগাড়ার চুনতি গ্রামে চুনতি লাইটহাউস নলেজ সেন্টারে অনুষ্ঠিত হয়।

ভাষার জন্য আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়। যুক্তি ও তর্কের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় দল এবং রানার আপ হয় চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা দল।

বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন চুনতি লাইটহাউসের সভাপতি সুরাইয়া জান্নাত এফ.সি.এ ও চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দ্বীন মোহাম্মদ মানিক।

দুই দিন ব্যাপী এ বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন চুনতির তিনজন কৃতি সন্তান যথাক্রমে চট্টগ্রাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসাইন সিদ্দিকী, বিতার্কিক, লেখক ও সংগঠক রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী ও চুনতি লাইটহাউসের নির্বাহী কমিটির সদস্য কসশাফুল হক শেহজাদ।

বিচারকের দায়িত্ব পালন করেন স্বনামধন্য বিতর্ক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, যুগ্ম-সম্পাদক রিদোয়ান আলম আদনান, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক রুকন উদ্দিন খান, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া সাহেল, চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থি রুবাব মিসওয়ার।

“আমরা একুশের পথে হাটছি”এই বিষয়ের উপর চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন “জ্ঞানার্জনের সৃজনশীল একটি মাধ্যম হিসেবে শিক্ষার্থীদের জন্য বিতর্ক চর্চার ভূমিকা অপরিসীম”। গ্রাম পর্যায়ে এ ধরণের উপযুক্ত একটা পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়ায় তাঁরা চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের প্রশংসা করেন। আয়োজক সংগঠন দুটো যৌথ ভাবে আগামিতেও এধরনের আয়োজন চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিচারকমন্ডলীর প্রদত্ত নম্বর অনুযায়ী চূনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আযহান সিদ্দিকী উক্ত পুরো প্রতিযোগিতার সেরা বিতার্কিক এবং মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা আক্তার চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

এই বিভাগের সব খবর

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এরমধ্যে ২১টির নির্মাণকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে আটক...

সর্বশেষ

২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজির দাম ২০৬০

বাজারে অস্থিরতার মধ্যেই আরও বাড়ল তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপি)...

চট্টগ্রামে ৩৮ ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ, কাজ চলছে ২১টির : চসিক প্রশাসক

চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ...

বায়েজীদে দেশীয় তৈরি এলজিসহ আটক ১

চট্টগ্রাম নগরীর বায়েজীদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এলাকা থেকে একটি...

চীনের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট পেল বাংলাদেশ

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। আজ...

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি ও ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বর্ডার গার্ড...

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...