রবিবার, ২৮ জুন ২০২৬

আনোয়ারায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে শহিদ দিবস পালন

আনোয়ারায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে ২১শে ফেব্রুয়ারি উদযাপিত নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আনোয়ারায় দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হয়েছে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের সকালে প্রভাত ফেরিতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দ। প্রভাত ফেরি শেষপ শহিদ মিনারে ফুল দিয়ে ৫২ এর ভাষা শহিদদের শ্রদ্ধা জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও একুশের রচনা প্রতিযোগিতায় অংশ নেন। দ্বিতীয় পর্বে ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের হল কক্ষে।
প্রধান শিক্ষক তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, সমাজসেবক-রাজনীতিবিদ এম. এ. রশিদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য লেখক-সাংবাদিক রফিক আহমদ খান। স
হকারী শিক্ষক মোহাম্মদ ফয়জুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষক শান্তনু মজুমদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে  বলেন, ” আজ মহান অমর একুশে ফেব্রুয়ারি, ভাষা-শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোমরা মাতৃভাষা বাংলা বানান ও উচ্চারণ সঠিকভাবে শিখলেই ৫২ এর ভাষা শহিদদের আত্মা শান্তি পাবেন। তোমরা ভালো পড়ালেখা করে দেশ ও দেশের মানুষের সেবা করবে। মানব কল্যাণমূলক কাজ করবে। তাহলেই ৫২ থেকে ৭১ এর সকল শহিদদের আত্মবলিদান সার্থক হবে। “
আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও সহকারী শিক্ষক চুমকি নাথের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থীরা।
Write to Rafiq Ahmed Khan

এই বিভাগের সব খবর

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জানান, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং অন্য দেশের...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে তাদের স্বার্থ দেখার। মালয়েশিয়া ও চীন সফরে আমি দেশের ও দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা...

সর্বশেষ

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের মাধ্যমে চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে...

চট্টগ্রামে ১৪ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রোববার চট্টগ্রামে ১৪...

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে...

বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের...

নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে শুক্রবার সৌদি...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...