বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শহীদ মিনার বাঙালির আবেগ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক : চসিক মেয়র

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শহীদ দিবস ও শহীদ মিনার বাঙালি জাতির আবেগ ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক।
আজ সোমবার সকালে ৪নং চান্দগাঁও ওয়ার্ড প্রাঙ্গণে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন।
মেয়র বলেন, ভাষা আন্দোলনের চেতনায় বাঙালি জাতীয়তাবাদ দর্শনের বিকাশ ও ব্যাপ্তি ঘটে, যা পর্যায়ক্রমে স্বাধিকার আন্দোলন এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতিসত্তার অভ্যুদয় ঘটায়। এ কারণে শহীদ দিবস ও শহীদ মিনার আমাদের আবেগের জায়গা। এখান থেকে আমরা বার বার প্রতিবাদের ভাষা খুঁজে পাই। তাই এটা প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার পবিত্র তীর্থকেন্দ্র। আমাদের সংস্কৃতি চর্চার বিকাশের সাথেও এর নিবিড় যোগসূত্র রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে নবতরঙ্গের সূচনা করেছেন তাতে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। এই ভাষার মাসে তা রুখে দাঁড়াতে বাঙালিকে আরো বড় চ্যালেঞ্জ মোকাবেলার শক্তি অর্জন করতে হবে। মেয়র বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও যারা মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গিয়েছে তাদের নিয়ে আমাদের ভাবতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা আবেগের বিষয়। যারা মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনাকে সঠিকভাবে হৃদয়ে ধারণ করে তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। তিনি চান্দগাঁও থানা এলাকাবাসীর দীর্ঘদিনের আকাঙ্খা বাস্তবায়নে শহীদ মিনার স্থাপনের পরিকল্পনাকারী কাউন্সিলর এসরারুল হক ও অর্থ সহায়তাকারী সুকুমার চৌধুরীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান।
ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হকের সভাপতিত্বে ও মাহফুজুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী সুকুমার চৌধুরী।
আরও বক্তব্য রাখেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নূর মোহাম্মদ নূরু, সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাশার সিকদার, আলহাজ মো. জামাল উদ্দিন, সৈয়দ মোহাম্মদ ইমরান, মো. কুতুবউদ্দিন চৌধুরী, কাজী নুরুল আমিন প্রমুখ।
মেয়র আরও বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে খালি জায়গা পাওয়া গেলে প্রতিটি ওয়ার্ডে শিশু পার্ক, খেলার মাঠ তৈরি করে দেয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নে আন্তরিক বিধায় চট্টগ্রামে ফুটওভার ব্রিজ ও রাস্তাঘাট সংস্কারে দুই হাজার পাঁচশত কোটি টাকা ও বারইপাড়া খালের জন্য তেরশত কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। তিনি শহীদ মিনারের পাশে উম্মুক্ত মঞ্চ ও স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দেন। অনুষ্ঠানের শুরুতে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য সচেতনতা এবং নিরাপদ আশ্রয়বিষয়ক সচেতনতামূলক প্রচার কার্যক্রম চালানো হয়েছে। কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার দিনভর...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। আজ বুধবার দেশের সমুদ্রবন্দর সমূহের জন্য জারি করা বিশেষ...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নগরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে নাগরিকদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে...

সর্বশেষ

কাপ্তাইয়ে জেলা তথ্য অফিসের দুর্যোগ-পরবর্তী সচেতনতামূলক প্রচার কার্যক্রম

জেলার কাপ্তাইয়ে টানা বর্ষণ, বন্যা ও পাহাড়ধসসহ দুর্যোগ-পরবর্তী স্বাস্থ্য...

বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর...

রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে নাগরিক হিসেবে দায়িত্ব পালনের আহ্বান ফখরুলের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে...

বিশ্বকাপের সেমিফাইনালের আরেক মহারণের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব

টেক্সাসের আর্লিংটনের এটিএন্ডটি স্টেডিয়ামে ছাড়িয়ে এখন পুরো ফুটবল বিশ্বের...

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার : দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন,...