বুধবার, ২৪ জুন ২০২৬

হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিল আদালত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানায় আব্দুল নবী নামে একজনকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ২ জনকে মৃত্যুদন্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। মোট ৮ জন আসামির মধ্যে অপর ৬ জনকে যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালত তাদেরকে সাজা দিয়ে এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আট আসামির মধ্যে বাদশা মিয়া (৫২) ও মহি উদ্দীন (৪১)কে মৃত্যুদন্ড, আব্দুল বারেক (৬১) ও হুমায়ুন কবির (৩৮)’র যাবজ্জীবন এবং সাইদুল হক, খায়রুল আলম, জেসমিন আক্তার ও লিপি আক্তারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃতুদন্ড ও যাবজ্জীবন প্রাপ্তরা ছাড়া বাকি ৪ আসামির মধ্যে সাইদুল হক ও খায়রুল আলমকে তিন বছরে সশ্রম কারাদন্ড ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড। তাছাড়া জেসমিন আক্তার ও লিপি আক্তারকে তিন মাসের কারাদন্ড ৫শ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ মে পতেঙ্গা থানার কাঠগড় বাজারের পাশে সীমানা প্রাচীর নির্মাণের জেরে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল নবীকে (২৬) হত্যা করা হয়। হত্যাকান্ডের পরদিন নিহতের ছোটভাই জাহিদুল আলম বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা করেন। মামলার দায়রা নম্বর ০৪/০৬। ২০০৬ সালের ১৯ মার্চ মামলার অভিযোগ গঠন হয়। দীর্ঘ ১৫ বছরের চলমান হত্যা মামলাটির আজ শুনানি শেষে বিচারক রায় ঘোষণা করেন।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...