বুধবার, ২৪ জুন ২০২৬

৩নং ওয়ার্ডের মোঃ আলী নির্বাচিত

মির্জাপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারীর ৩ নং মির্জাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচন গত বুধবার(২৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। ইউপির কার্যালয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচন উপলক্ষ্যে সরকারের বিধি মোতাবেক এক সভার আয়োজন করতে হয়। সভার সভাপতি নির্বাচনের জন্য ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জালাল আহম্মদ নাম প্রস্তাব করেন ৪ নং ওয়ার্ডের ইউ পি সদস্য জাকির হোসেন। তাঁর প্রস্তাব সমর্থন করেন ৮ নং ওয়ার্ডের ইউ পি সদস্য গাজী আলী আহসান। উভয় ইউ পি সদস্যের প্রস্তাব সমর্থনে সভার সভাপতি নির্বাচনের পর যথারীতি জালাল আহম্মদ মেম্বারের সভাপতিত্বে সভার কাজ শুরু করেন সভার সভাপতি। নির্বাচনে ইউনিয়নের ৯ জন পুরুষ সদস্য এবং সংরক্ষিত মহিলা আসনের ৩ জন সদস্য নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। সদস্যদের ভোটে ৩ নং ওয়ার্ডের ইউ পি সদস্য মোহাম্মদ আলী ৭ ভোট এবং ৪ নং ওয়ার্ডের সদস্য জাকির হোসেন ৭ ভোট পায়। উভয়ের ভোট সমান হওয়ার সভার সভাপতি বিধি মোতাবেক নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে করে মোহাম্মদ আলী এক ভোট বেশি পেয়ে প্যানেল চেয়ারম্যান নির্বাচনে প্রথম স্হান অধিকার করেন। তিন জনের প্যানেলের মধ্যে জাকির হোসেন ২য় স্হান অধিকার করেন। তিন জনের প্যানের মধ্যে সংরক্ষিত মহিলা আসনের ১,২ও ৩নং ওয়ার্ডের সাজেদা ইয়াসমিন প্যানেলের ৩ নং সদস্য নির্বাচিত হয়। এই সময় ইউনিয়নের সচিব( অতিরিক্ত দায়িত্ব) আবু তৈয়ব উপস্থিত থেকে সভার সভাপতিকে সহযোগিতা করেন। তিনিই প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সত্যতা গনমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম ও একই ভাবে শান্তিপূর্ণভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, মির্জাপুর ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব নূরুল আবচারকে ২০২০ সালের প্রথম দিকে ত্রান বিতরন অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে স্হানীয় সরকার মন্ত্রণালয় তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। পরে ইউনিয়নের নিয়মিত কাজ পরিচালনার জন্য ইউ পির ১নং প্যানেল চেয়ারম্যান গাজী আলী আহসানকে দায়িত্ব প্রদান করা হয় । তিনি ও গত ১৩ সেপ্টেম্বর ২০২১ইং শারীরিক অসুস্থতার কারনের কথা উল্লেখ করে ইউ এন ও বরাবরে দায়িত্ব পালনে অপারকতা প্রকাশ পদত্যাগ পত্র দাখিল করেন। এর পূর্বে গাজী আলী আহসানের প্যানেলের দুই জন প্যানেল চেয়ারম্যান যথাক্রমে ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য জাহানারা বেগম ও১ নং ওয়ার্ডের সদস্য রুপেন কুমার শীল, এই ইউ পির ১১ জন সদস্য নিজেদের দায়িত্ব থেকে পদত্যাগের জন্য ইউ এন ওর বরাবরে আবেদন করেন। এতে করে এই ইউনিয়নে এক প্রকার অচলাবস্থা সৃষ্টি হয়। ইউ এন ও সার্বিক বিষয় বিবেচনা করে গতকাল বুধবার এই ইউ পির কার্যক্রম সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য প্যানেল চেয়ারম্যান নির্বাচনের জন্য বিধি মোতাবেক সিদ্ধান্ত প্রদান করলে, সেই অনুসারে প্যনেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়।

এই বিভাগের সব খবর

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, দেশের বিরুদ্ধে কাজ করা কোনো নিষিদ্ধ সংগঠনকে মাঠে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া...

সর্বশেষ

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...