শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

একুশে ফেব্রুয়ারি চট্টগ্রামে যানবাহন চলাচলে সিএমপি’র নিদের্শনা

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সরকারিভাবে নগরীর চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ মাঠে স্থাপিত শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের পক্ষ থেকে যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপ-পুলিশকমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এন এম নাসিরুদ্দিন প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। নির্দেশনাগুলো হচ্ছে : আগামী ২০ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে নগরীর তিনপুল থেকে আমতল, আমতল থেকে নিউ মার্কেট, নিউ মার্কেট থেকে আমতল এবং সিনেমা প্যালেস থেকে রাইফেল ক্লাব রোডে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। তিনপুল মোড় থেকে শিক্ষা অফিস হয়ে আমতল পর্যন্ত রাস্তায় একমুখী চলাচল বজায় থাকবে। নিউমার্কেট, আমতল, তিনপুল ও সিনেমা প্যালেস মোড়ে রোড-ব্লক স্থাপন করে যানবাহনসমূহ ডাইভারশন দেওয়া হবে। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ ওয়াসা-কাজীর দেউড়ি-নেভাল ক্রসিং-লাভ লেইন-বৌদ্ধ মন্দির-বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব হয়ে আমতল মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং পরবর্তীতে প্রধান পার্কিং স্থান হিসেবে রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন। এছাড়াও অন্যদিক থেকে আসা গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী নিউমার্কেট মোড় এবং তিনপুল গোলাম রসুল মার্কেটের সামনে ড্রপিং জোন হিসেবে ব্যবহার করতে পারবেন। অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাগণ আমতল হতে পায়ে হেটে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ শহীদ মিনারে এসে ফুল দিয়ে পুনরায় আমতল মোড়ে গিয়ে গাড়িতে উঠে জুবিলী রোড হয়ে প্রত্যাবর্তন করবেন। নিউ মার্কেট ও তিনপুল ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীগণ পায়ে হেটে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণপূর্বক পুনরায় উক্ত ড্রপিং জোনসমূহে গিয়ে গাড়িতে উঠবেন। পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীগণ সুশৃঙ্খলভাবে রাস্তায় যান চলাচলের সুযোগ রেখে গমনাগমন করবেন।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠু, সুশৃঙ্খল ও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে সিএমপির পক্ষ থেকে।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত হয়নি। কারণ, এই সফর প্রধানমন্ত্রীর সময়সূচি ও...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের সীমিত সামর্থ্য ও বর্তমান কাঠামোগত পরিস্থিতির কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। যার মোট পরিমাণ প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর এখনো চূড়ান্ত নয় : শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক...

লোডশেডিং অবসানে দিন গোনা ছাড়া কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

দেশের শিল্পকারখানা ও বিদ্যুৎ উৎপাদনে চলমান গ্যাস–সংকট নিরসনে সরকারের...

আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি আগস্ট মাসে আরো ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস...

লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন ৩০ আগস্ট : সেতুমন্ত্রী

চলতি বছরের ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনালের...

রাষ্ট্রপতি নির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয়...

চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি বাসের...