রবিবার, ১৪ জুন ২০২৬

সাফজয়ী নারী ফুটবলার রূপনা চাকমা পেলেন প্রধানমন্ত্রীর দেয়া নতুন ঘরের চাবি

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া নতুন ঘরের চাবি সাফজয়ী নারী ফুটবলার রূপনা চাকমার পরিবারের কাছে আজ হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে রূপনাচাকমার মা কালাসোনার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়াসহ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী, সাংবাদিক ও থানার অফিসার ইনচার্জ সুজন হালদার এবং উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রূপনার গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরের চাবি প্রদানকালে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সাফজয়ী কৃতি ফুটবলার রূপনা চাকমার নতুন বাড়ি তৈরির কাজ সম্পন্ন করা হয়েছে। আজ এই ঘর রূপনার চাকমার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে রূপনা চাকমা মুঠোফোনে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান, আমার পরিবারের কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজকে আমার মায়ের কাছে নতুন ঘরের চাবি প্রদান করা হয়েছে। এজন্য আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই বিভাগের সব খবর

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে পরিবারের ৫...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই। ' তিনি বলেন, ‘আমরা প্রায়শই শুনতাম, বাংলাদেশকে আমরা সিঙ্গাপুর বানিয়ে ফেলবো, বাংলাদেশকে আমরা...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর উঠিয়ে নিয়ে আমরা জিনিসপত্রের দাম না বাড়ার ব্যবস্থা করেছি। একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছি। এ...

সর্বশেষ

আনোয়ারায় নিজ ঘর থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নে নিজ বাড়ি থেকে মা ও...

‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার...

এ বাজেট জনগণের পক্ষের বাজেট : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর কর...

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন

ফটিকছড়ির ধর্মপুর কোব্বাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...